Don't Miss
Home / জাতীয় / হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

হাসপাতালে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

এমএনএ প্রতিবেদক

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

বুধবার (১১ মার্চ) ইফতারের সময় পানি পান করার মুহূর্তে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি এবং সাময়িকভাবে জ্ঞান হারান বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পরে শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে, মির্জা আব্বাসের সহধর্মিণী ও জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস দেশবাসীর কাছে তার স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...