Don't Miss
Home / আজকের সংবাদ / হাসিনাকে অভ্যর্থনা জানালেন থেরেসা মে

হাসিনাকে অভ্যর্থনা জানালেন থেরেসা মে

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কমনওয়েলথভুক্ত রাষ্ট্র প্রধানদের বৈঠকে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যার দিকে সভাস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ও কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল প্যাট্রিসিয়া স্কটল্যান্ড।
এদিকে, রাতে ৯১ বছর বয়সী ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ কমনওয়েলভুক্ত ৫৩ দেশের প্রতিনিধিদের সম্মানে নৈশভোজের আয়োজন করেছেন। ওই নৈশভোজের আগে বাকিংহাম প্যালেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শেখ হাসিনার বৈঠকে বসার কথা রয়েছে।
স্থানীয় সময় সন্ধ্যায় ২৫তম কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন তারা।
ভারতীয় সরকারি সংবাদসংস্থা পিটিআই এক প্রতিবেদনে বলেছে, গত বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নয়াদিল্লিতে প্রথমবারের মতো নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়। ওই বৈঠকের দীর্ঘদিন পর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বৈঠকে বসছেন প্রতিবেশী দেশের এ দুই রাষ্ট্রপ্রধান।
তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শহীদ খাকান আব্বাসির সঙ্গে মোদির বৈঠকে বসার সম্ভাবনা নেই বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
উল্লেখ্য, ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের আমন্ত্রণে ২৫তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত সোমবার স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে সৌদি সরকারের একটি বিশেষ ফ্লাইটে লন্ডনের লুটন বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বৃহস্পতিবার কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকের উদ্বোধনী ও অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ ছাড়াও কমনওয়েলথ মহাসচিবের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠান ও রানি দ্বিতীয় এলিজাবেথের দেওয়া নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া স্থানীয় সময় সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেষ হাসিনার বৈঠক হওয়ারও কথা রয়েছে।
গত শুক্রবার সম্মেলনের সমাপনী কার্যনির্বাহী অধিবেশনে অংশ নেওয়ার পরদিন তিনি রয়েল কমনওয়েলথ সোসাইটি (আরসিএস) আয়োজিত সংবর্ধনা ও রানির জন্মদিনের অনুষ্ঠানে যোগ দেবেন।
এছাড়া প্রবাসী বাংলাদেশিদের দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও অংশ নেবেন শেখ হাসিনা। বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
আগামী ২৩ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...