Don't Miss
Home / হোম স্লাইডার / ২০২১ সালে বলিউড হারিয়েছে যাদের
হাতেগোনা কয়েকদিন বাকি

২০২১ সালে বলিউড হারিয়েছে যাদের

এমএনএ বিনোদন ডেস্ক : হাতেগোনা কয়েকদিন বাকি। এরপর বিদায় নেবে ২০২১ সাল। নতুন বছর ২০২২ সালকে নিয়ে এখন সকলের আশা–ভরসা নির্ভর করছে। ২০২১ সালে করোনার প্রকোপ কিছুটা কাটিয়ে অনেকে দেখেছেন আশার আলো। আবার অনেকের আলো নিভে গিয়েছে চিরতরে। এ বছরই বেশ জনপ্রিয় কিছু অভিনেতা–অভিনেত্রীকে হারিয়েছে বলিউড, যাদের প্রয়াণ গভীরভাবে দাগ কেটেছে হিন্দি সিনেমা প্রেমীদের মনে।

বিক্রম জিৎ কানওয়ারলাল
বলিউড অভিনেতা সেই সঙ্গে অবসরপ্রাপ্ত আর্মি অফিসার। টেলিভিশন ধারাবাহিকেও কাজ করেছেন। করোনায় আক্রান্ত হয়ে ২০২১ সালের ১ মে মারা যান। তার বয়স হয়েছিল ৫২ বছর।

রাজ কৌশল
হৃদরোগে আক্রান্ত হয়ে এ বছরের ৩০ জুন মারা যান বলিউড পরিচালক রাজ কৌশল চ্যাটার্জি। তার বয়স হয়েছিল ৫১ বছর। বৈবাহিক সূত্রে তিনি অভিনেত্রী মন্দিরা বেদীর স্বামী। ‘পেয়ার মে কভি কভি’, ‘শাদি কা লাড্ডু’, বিজ্ঞাপনের ছবি তৈরির নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন রাজ। রাজের মৃত্যুর পর একপ্রকার ভেঙে পড়েছিলেন মন্দিরা। মনে অনেক বল সঞ্চয় করে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরেছেন অভিনেত্রী।

মিলখা সিং
কোভিড: ১৯ সংক্রান্ত জটিলতায় ২০২১ সালের ১৯ জুন ‘দ্য ফ্লাইং শিখ’ খ্যাত ভারতের কিংবদন্তি অ্যাথলেট মিলখা সিং। চণ্ডীগড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯১ বছর।

দিলীপ কুমার
বলিউড ইন্ডাস্ট্রির কিংবদন্তি চলে গেলেন ৯৮ বছর বয়সে। জুলাই মাসের ৭ তারিখ মৃত্যু ঘটে তার। মুম্বাইয়ের বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চিরনবীন দিলীপ। মাস কয়েক আগেও তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ফাইটারের পরিচয় দিয়ে স্ত্রী সায়রা বানুর হাত ধরে বাড়ি ফিরে এসেছিলেন। কিন্তু পরের বার শেষরক্ষা হয়নি। আর ফেরেননি ফাইটার। ১০০ বছরের জীবন উপভোগ করতে পারেননি। তার আগেই জীবনপ্রদীপ নিভে গিয়েছে তার।

সুরেখা সিক্রি
১৬ জুলাই মুম্বাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন অভিনেত্রী সুরেখা সিক্রি। ‘বালিকা বধূ’ সিরিয়ালেরর ‘মা সা’র সিনেমাজগতে প্রবেশ ১৯৭৭ সালে। ‘কিসসা কুরসি কা’ সিনামাতে প্রথম কাজ করেন। থিয়েটারের নামকরা অভিনেত্রী ছিলেন। তার শেষ অভিনীত সিনেমা ‘বাধাই হো’।

সিদ্বার্থ শুকলা
হার্ট অ্যাটাক করে ২ সেপ্টেম্বর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন সিদ্ধার্থ শুক্লা। তার বয়স হয়েছিল মাত্র ৪০ বছর। বিগ-বস খ্যাত এই অভিনেতার অকাল প্রয়াণে কেদেছিল তার ভক্তরা।

রাজীব কাপুর
৯ ফেব্রুয়ারি ৫৮ বছর বয়সে প্রয়াত হন রাজীব কাপুর। রণধীর কাপুর এবং প্রয়াত ঋষি কাপুরের ছোট ভাই তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।

পুনীত রাজকুমার
২৯ অক্টোবর জনপ্রিয় কন্নড় অভিনেতা পুনীত হৃদরোগের কারণে মাত্র ৪৬ বছর বয়সে হাজারও ভক্তকে কাঁদিয়ে প্রয়াত হয়েছেন। তার অকালমৃত্যুতে শোকের ছায়া নেমেছিল দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে।

রিঙ্কু সিং নিকুম্ভ
করোনা কেড়ে নিয়েছে অভিনেত্রী রিঙ্কু সিং নিকুম্ভকে। আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল’ সিনেমায় অভিনয় করেছিলেন রিঙ্কু। মাত্র ৩৫ বছর বয়স ছিল তার। তেজপুর মেডিকেল কলেজে ২ জুন প্রয়াণ ঘটে রিঙ্কুর।

অমিত মিস্ত্রি
হৃদরোগে আক্রান্ত হয়ে ২৩ এপ্রিল চলে গিয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা অমিত। মাত্র ৪৭ বছর বয়সে মারা গেলেন তিনি।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...