Don't Miss
Home / হোম স্লাইডার / ২০২১-২২ সেশনে ঢাবির ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট থাকছে
স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট

২০২১-২২ সেশনে ঢাবির ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট থাকছে

এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : নানান তর্ক-বিতর্কের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ২০২১-২২ সেশনের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় ‘ঘ’ ইউনিট রাখার সুপারিশ করেছে ডিন’স সাব কমিটি। এর আগে গত সোমবার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘জেনারেল অ্যাডমিশন’ কমিটির সভায় এই ইউনিট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) ডিনস কমিটির এক বিশেষ সভায় সর্বসম্মতিক্রমে ২০২১-২২ শিক্ষাবর্ষে এ সুপারিশ গৃহীত হয় বলে জানিয়েছেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।তিনি বলেন, ‘গতকাল ডিনস সাব কমিটির মিটিং ছিল। সেখানে আমি ‘ঘ’ ইউনিট রাখার পক্ষে মত দিয়েছিলাম। আজ কমিটির সভায় সার্বিক বিষয় বিবেচনা করে সর্বসম্মতিক্রমে চলতি ২০২১-২২ সেশনে ‘ঘ’ ইউনিট রাখার সুপারিশ করা হয়েছে। বিকালে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এটি চূড়ান্ত হবে।’

x

Check Also

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ফাইল অনুমোদন নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য, অনিয়ম প্রমাণে চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

এমএনএ প্রতিবেদক স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কোনো ফাইলে অনিয়ম হয়ে থাকলে তা সুনির্দিষ্টভাবে প্রকাশ ও প্রমাণ ...