Don't Miss
Home / সাহিত্যপাড়া / ২১ বছর পর হারনাজ সান্ধুর হাত ধরে ভারতে ‘মিস ইউনিভার্স’ খেতাব
হারনাজ সান্ধু

২১ বছর পর হারনাজ সান্ধুর হাত ধরে ভারতে ‘মিস ইউনিভার্স’ খেতাব

এমএনএ বিনোদন ডেস্কঃ ২০০০ সালে লারা দত্তের মিস ইউনিভার্স মুকুট জেতার পর কেটে যায় ২১ বছর। এত বছরে ভারতের কোনো সুন্দরী মুকুটের দাবিদার হতে পারেননি। সে খরা কাটিয়ে পাঞ্জাবের সুন্দরী হারনাজ সান্ধু জিতলেন মিস ইউনিভার্সের ৭০তম আসরের শিরোভূষণ। তৃতীয় ভারতীয় হিসেবে এ খেতাব জিতলেন তিনি।

২১ বছর পর ২১ বছর বয়সী ভারতীয় সুন্দরীর এমন অর্জনে সাধুবাদ জানিয়েছেন ভারতীয়রা।

গতকাল রোববার রাতে ইসরায়েলের এইলাটে বসেছিল মিস ইউনিভার্সের ৭০তম আসর। শীর্ষ আসনে বসতে হারনাজ পেছনে ফেলেন প্যারাগুয়ের নাদিয়া ফেরেইরা এবং দক্ষিণ আফ্রিকার লালেলা এমএসওয়ানেকে।

ভারতীয় গণমাধ্যমগুলোর খবর- হারনাজের জন্ম পাঞ্জাবের চন্ডীগড়ে। তিনি পেশায় মডেল। ফিটনেস লাভার হিসেবে পরিচিত এ সুন্দরী যোগ ব্যায়ামে পারদর্শী। এ ছাড়া দুটি পাঞ্জাবি সিনেমায়ও তিনি কাজ করেছেন।

২০১৭ সালে মিস চন্ডীগড় হয়েছিলেন হরনাজ। ২০১৮ সালে এমার্জিং স্টার শিরোপা জেতেন। ২০১৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা বারোয় জায়গা করে নেন। ২০২১ সালের সেপ্টেম্বরে মিস ডিভা ইউনিভার্স ইন্ডিয়া খেতাব জয় করেন।

প্রথম ভারতীয় হিসেবে ১৯৯৪ সালে মিস ইউনিভার্স জয় করেন বাঙালী কন্যা সুস্মিতা সেন।

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...