Don't Miss
Home / হোম স্লাইডার / ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে কাজ করছে বাংলাদেশ
আন্তর্জাতিক গণহত্যা দিবস

২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে কাজ করছে বাংলাদেশ

এমএনএ ফিচার ডেস্কঃ ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি পেতে বাংলাদেশ কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনীর সংঘটিত গণহত্যা মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যতম অপরাধগুলোর একটি। এত বেশিসংখ্যক হত্যা এবং বর্বরতার এমন উদাহরণ আমরা আর একটিও খুঁজে পাবো না।

কানাডার উইনিপেগের মানবাধিকার জাদুঘরে অনুষ্ঠিত ‘রিমেম্বার অ্যান্ড রিকগনাইজ: দ্য কেস অব বাংলাদেশ জেনোসাইড অব ১৯৭১’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

কানাডায় বাংলাদেশের হাইকমিশন এবং কানাডার বঙ্গবন্ধু সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজ (বিসিবিএস), বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর, জেনোসাইড স্টাডিজ সেন্টার, ঢাকা বিশ্ববিদ্যালয়, রিফিউজিস রেজিলিয়েন্স সেন্টার এবং রোটারি ক্লাব কানাডা যৌথভাবে দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে।

সেমিনারে নিউইয়র্ক থেকে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন এবং কানাডায় বাংলাদেশের হাইকমিশনার খলিলুর রহমান। কানাডায় বিসিবিএস প্রধান পৃষ্ঠপোষক ড. কাওসার আহমেদ এতে সূচনা বক্তব্য রাখেন। এছাড়াও সেমিনারে গণহত্যার শিকার পরিবারের কয়েকজন সদস্যও বক্তব্য রাখেন।

অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী তার নিজেরে জীবনের অভিজ্ঞতা বর্ণনা করেন। তিনি তার বাবা ডা. আলীম চৌধুরীকে পাকিস্তানি সামরিক বাহিনী, রাজাকারদের সহযোগীদের কতৃক অপহরণ এবং নৃশংস হত্যাকাণ্ডের বর্ণনা দেন। বাংলাদেশের গণহত্যার স্বীকৃতি পাওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বের পেছনে আন্তর্জাতিক রাজনীতি ব্যাখ্যা করেন তিনি। একই সঙ্গে এ ধরনের স্বার্থবাদী রাজনীতির অবসানের আহ্বান জানান।

সিরাজউদ্দিন হোসেনের ছেলে তৌহীদ রেজা নূর তার বাবাকে অপহরণ ও হত্যার বর্ণনা দেন। শহীদ সিরাজউদ্দিন হোসেন একজন সাংবাদিক ছিলেন। কীভাবে বাঙ্গালি বুদ্ধিজীবীরা পাকিস্তানি সামরিক বাহিনী সংঘটিত গণহত্যার শিকার হয়েছেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরেন তৌহীদ রেজা নূর।

x

Check Also

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত চালুতে সরকারের জোর তৎপরতা: উপদেষ্টা মাহদী

এমএনএ প্রতিবেদক মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার দ্রুত পুনরায় চালু করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে ...