Don't Miss
Home / আজকের সংবাদ / ৩২৮ কর্মকর্তা নিয়োগ দিবে রূপালী ব্যাংক

৩২৮ কর্মকর্তা নিয়োগ দিবে রূপালী ব্যাংক

এমএনএ অর্থনীতি রিপোর্ট : রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক সোয়া ৩২৮ কর্মকর্তা নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে। আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রূপালী ব্যাংকে নিয়োগের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে ৩২৮ জন অফিসার (ক্যাশ) নিয়োগের কথা জানানো হয়েছে।

এই নিয়োগের জন্য আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আবেদন করতে হবে।

নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চাইলে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

এসএসসি থেকে পরবর্তী পরীক্ষাগুলোতে ন্যূনতম দুটি প্রথম বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

আবেদনকারী বয়স ২০১৭ সালের ১ জুলাই পর্যন্ত হতে পারবে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স হতে পারবে ৩২ বছর।

আগ্রহী প্রার্থীদের ৩১ জুলাইয়ের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনপত্রে পাসপোর্ট সাইজের ছবি এবং স্বাক্ষর সংযুক্ত করতে হবে।

রূপালী ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ৫৪৯০ জন। সারা বাংলাদেশে ব্যাংকটির শাখা রয়েছে সাড়ে পাঁচশ’র বেশি।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...