এমএনএ অর্থনীতি রিপোর্ট : পুঁজিবাজারে তালিকাভুক্ত উসমানিয়া গ্লাস লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো মূল্য সংবেদশীল তথ্য নেই। ফলে কোম্পানিটির শেয়ার দর অকারণেই বাড়ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কয়েকদিন ধরেই উসমানিয়া গ্লাস লিমিটেডের শেয়ার দর বাড়ছে। বিষয়টিকে অস্বাভাবিক মনে করে দর বাড়ার পেছনের
কারণ জানতে চেয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানি কর্তৃপক্ষকে নোটিশ প্রদান করে। নোটিশের জবাবে কোম্পানি জানিয়েছে কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারের দর বাড়ছে।
বিশ্লেষণে দেখা যায়, গত ১৯ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৮০ টাকা ১০ পয়সা। গত বৃহস্পতিবার (৪ আগস্ট) কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাড়িয়েছে ১০২ টাকা ৮০ পয়সা। অর্থাৎ তের কার্যদিবসের মধ্যে দুই দিন শেয়ার দরের পতন হয়েছে, তাছাড়া বাকী ১১ দিনে শেয়ারটির দর বেড়েছে ২২ টাকা ৭০ পয়সা।
কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ে যাওয়াকে অস্বাভাবিক মনে করছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)সহ সংশ্লিষ্টরা। এ কারণে ডিএসই থেকে কোম্পানিটির শেয়ার দর বাড়ার কারণ জানতে নোটিশ প্রদান করা হয়।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

