Don't Miss
Home / ইসলাম ও ধর্ম / আজ থেকে পবিত্র রমজান শুরু

আজ থেকে পবিত্র রমজান শুরু

এমএনএ রিপোর্ট : বাংলাদেশের আকাশে গতকাল সন্ধ্যায় পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ থেকে মাসব্যাপী রোজা শুরু হচ্ছে। গতকাল সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় রমজান শুরুর ঘোষণা দেয়া হয়। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন

রমজান পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার মাস। তাই এ মাসে সংযম সাধনা ও ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। রোজাদাররা ভোররাতে সেহরি খেয়ে পরদিন সূর্যাস্তে ইফতার পর্যন্ত পানাহার না করে সংযম পালন করবেন।

নভেল করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের মসজিদগুলোতে এশা ও তারাবির নামাজের জামাতে সর্বোচ্চ ১০ মুসল্লি ও দুই হাফেজসহ মোট ১২ জন অংশগ্রহণ করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, রমজান মাসে দেশে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।

এদিকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের আকাশে গত বৃহস্পতিবার পবিত্র মাহে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় তারা গতকাল থেকে রোজা রাখা শুরু করেছে। গলফ নিউজের খবর অনুযায়ী, মালয়েশিয়া, মিসর, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গতকাল শুক্রবার থেকে রমজান মাস পালন করা হচ্ছে।

নভেল করোনা ভাইরাসের কারণে এবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আগের মতো জাঁকজমকপূর্ণ ভাবে তারাবির নামাজ হচ্ছে না। এমনকি করোনা পরিস্থিতির উন্নতি না হলে এবার ঈদের নামাজও ঘরে পড়ার আহ্বান জানিয়েছেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...