আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
January 11, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ১১ জানুয়ারি ২০১৮, বৃহস্পতিবার। নতুন সূর্যালোকে আজ বৃহস্পতিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
মানসিক স্থিরতার ওপর জোর রাখুন। ব্যবসায় কোন ঘনিষ্ঠ বন্ধুর সাহায্য পাবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা। কোন সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে হতে পারে। বৈদেশিক ব্যবসায় বিনিয়োগ শুভ। ব্যবসায়িক কারণে বিদেশ যাত্রার সুযোগ পেয়ে যাবেন। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা ৮। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক-জাতিকাদের ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। অন্যদের ওপর প্রভাব বিস্তার সহজ হতে পারে। পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। অধীনদের কাজে লাগাতে পারেন। প্রবাসী আপনজনের সঙ্গে যোগাযোগ হতে পারে।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকারা বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন বন্ধু লাভের সুযোগ পেতে পারেন। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো আশা পূরণ হতে পারে।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ মিথুন রাশির জাতক-জাতিকারা সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। প্রণয়ে সাফল্যের সম্ভাবনা আছে। উদারতা দিয়ে অন্যের মন জয় করতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক-জাতিকারা শরীর-স্বাস্থ্য ভালো নাও যেতে পারে। আহারে-বিহারে সতর্ক থাকুন। শত্রুরা ক্ষতির চেষ্টা করতে পারে। অকারণে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। জ্ঞাতিশত্রু সম্পর্কে সাবধান থাকুন।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহ রাশির জাতক-জাতিকারা যৌথ ও অংশীদারি ব্যবসা ভালো যাবে। অবিবাহিতদের কারো কারো বিয়ে হতে পারে। দাম্পত্য ভুল-বোঝাবুঝির অবসান হতে পারে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যার জাতক-জাতিকাদের শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অসুখ-বিসুখকে অবহেলা করা ঠিক হবে না। শত্রুপক্ষের তৎপরতা বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আপনজনরা ভুল বুঝতে পারে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার ধর্মীয় কাজকর্মে উৎসাহ বোধ করবেন। চঞ্চলতা পরিহার করুন। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। প্রণয় প্রস্তাবে সাড়া পেতে পারেন। রোমান্স ও বিনোদন শুভ।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা নতুন গৃহ নির্মাণের উদ্যোগ গ্রহণ করতে পারেন। কাজকর্মে বন্ধুদের সহযোগিতা পাবেন। নতুন বন্ধু লাভের যোগ আছে। কোনো আশা পূরণ হতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিক ভালো যেতে পারে। অর্থাগমের সম্ভাবনা আছে। বড় ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাঁদের সহযোগিতা পাবেন। যানবাহন বা বিলাসদ্রব্য ক্রয় করতে পারেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকাদের ব্যয়াধিক্য দেখা দিতে পারে। আর্থিক সচ্ছলতা বজায় থাকবে। তীর্থযাত্রার ইচ্ছা পূরণ হতে পারে। উপার্জনের জন্য বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। যাত্রা ও যোগাযোগ শুভ।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার শরীর-স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে। অসুস্থদের আরোগ্য লাভের সম্ভাবনা আছে। কাজকর্মে সাফল্য লাভ করতে পারেন। যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকাদের আইন পেশায় জড়িতদের জন্য দিনটি শুভ। আর্থিক দিক ভালো যাবে। সঞ্চয়ের প্রচেষ্টায় সুফল পেতে পারেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
কেমন বৃহস্পতিবারের দিনটি আপনার আজ যাবে 2018-01-11