Don't Miss
Home / আজকের সংবাদ / ১২ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

১২ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

এমএনএ রিপোর্ট : সরকারের চার বছর পূর্তি উপলক্ষে আগামী ১২ জানুয়ারি, শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদেরকে এই তথ্য জানান সংষ্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
সরকারের চারবছর পূর্তি উপলক্ষে উন্নয়ন ও সাফল্যগাঁথাকে ফুটিয়ে তুলতে আর্মি স্টেডিয়ামে বর্ণাঢ্য সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন নিয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আগামী ১২ জানুয়ারি রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই অনুষ্ঠানে বিকেল চারটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত দেশ বরেণ্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন বলে জানান মন্ত্রী।
ভাষণটি আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাংষ্কৃতিক অনুষ্ঠানে প্রচারের ব্যবস্থা করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত বর্তমান সরকারর চার বছর পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ বিটিভি ও দেশ টিভির মাধ্যমে সরাসরি অনুষ্ঠানস্থলে বড় পর্দায় প্রদর্শন করা হবে।
আগামী শুক্রবারের সাংস্কৃতিক অনুষ্ঠান দেশ টিভি এবং বিটিভি ওয়ার্ল্ড সরাসরি সম্প্রচার করবে জানিয়ে মন্ত্রী বলেন, “সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত একটু এদিক-ওদিক হতেও পারে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী ওই সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন।
জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণ বিটিভি সম্প্রচার করবে।
নূর বলেন, “আমরাও অনুষ্ঠানের মঞ্চ থেকে ভাষণটি দেশ টিভিতে প্রচার করব। ওই সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিবর্তে প্রধানমন্ত্রীর ভাষণ প্রচারিত হবে।”
মেয়াদের শেষ বছরের শুরুতে এই ভাষণে কী থাকছে- জানতে চাইলে এই মন্ত্রী বলেন, “উন্নয়নের সবকিছু থাকবে, তিনি সরকার প্রধান।”
সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের উপর প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হবে বলে জানান সংস্কৃতিমন্ত্রী।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...