Don't Miss
Home / আজকের সংবাদ / আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ৩০ জুলাই ২০১৭, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।

নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।

দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছলতা আনবে। খরচের ব্যাপারে এগিয়ে আসবেন না, তাহলে ফাঁকা পকেটে বাড়ি ফিরতে হবে। সময়, কাজ, অর্থ, বন্ধু, পরিবার, আত্মীয়; সবাই এক দিকে এবং আপনার সঙ্গীর সঙ্গে আপনি একে অপরের সঙ্গে আজ অন্য দিকে থাকবেন। বন্ধুদের সাথে উত্তেজক এবং বিনোদনমূলক কিছু স্থির করার পক্ষে আদর্শ দিন। এমন পোষাক পরবেন না যা আপনার প্রেমিকা পছন্দ করেন না কারণ এতে তাকে অসম্মান করা হয়। আজ আপনার শুভ রং গোলাপী, শুভ সংখ্যা ১৩।

আজকে সবকাছু ভালোর জন্য একটি কলাকে কিছুটা কালো জিরে, কিছুটা চাল, সামান্য তিল এবং অল্প জল দিয়ে মেখে জলাশয়ে ভাসিয়ে দিন।

অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান-তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে।

সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।

অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে।এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?

গত ২২ জুলাই ২৩ টা ৫৯ মিনিটে কর্কট রাশি সিংহ রাশিতে প্রবেশ করেছে। এসময়টাতে বেশিরভাগ লোকই রোগমুক্ত থাকবেন। তবে কারও কারও শরীর কিছুটা খারাপ যাবে। বিশেষ করে ছোঁয়াছে রোগের আবির্ভাব ঘটতে পারে গরমজনিত কারণে। আবহাওয়া পরিবর্তনে এসব রোগের আবির্ভাব ঘটবে। এ জন্য কারও কারও দারুন কষ্টে ভূগতে হতে পারে। তবে সতর্কতা আপনাকে রোগ-বালাইয়ের কষ্ট লাঘব করবে।

রাশিফলের প্রতিবেদনে থাকছে দ্বাদশ রাশির ২৯ জুলাই ২০১৭ ইং থেকে ০৪ আগস্ট ২০১৭ ইং পর্যন্ত শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা।

আজ ৩০ জুলাই। আজকের এই তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ১ ও ৩। গুরুত্বপূর্ণ দিন বৃহস্পতি ও রবিবার। শুভ রং—হালকা লাল, ফিরোজা, চকলেট। শুভ রত্ন—পীত পোখরাজ, জারকন। বিশিষ্ট ব্যক্তিত্ব—শিক্ষাবিদ ড. কাজী মোতাহার হোসেন, অভিনয়শিল্পী আর্নল্ড শোয়ার্জনেগার, ববিতা। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:

মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)

শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে পেশাগত বিষয়ে কোনো ভালো খবর আশা করতে পারেন। সহকর্মীদের কারও কারও সহযোগিতা পেতে পারেন। কারও সঙ্গে তর্কে জড়াবেন না। এতে পরিস্থিতি আপনার পক্ষে থাকবে না। আর আপনি জানেন বোকারা তর্ক করে। বুদ্ধিমানেরা কৌশলে তা এড়িয়ে চলে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। ব্যর্থ প্রেমের সম্পর্কে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ।

এছাড়াও আজকের দিনটিতে বিদেশ গমনের প্রচেষ্টায় সফল হবেন। কাজ কর্মে উন্নতি হবে। ভাগ্যউন্নতির সুযোগ পেয়ে যাবেন। আজ বিদ্যার্থীদের উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের যোগ বলবান। আমদানী রপ্তাণী ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে। পিতার শরীর স্বাস্থ্য ভালো হয়ে উঠবে। নতুন যোগাযোগে সুফল আসবে।

বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)

শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে এ রাশির অনেকেই বই পড়তে ভালোবাসেন। শিল্প ও সংস্কৃতির প্রতি সহজাত দুর্বলতা রয়েছে। এ সপ্তাহে কোথাও আনন্দবিনোদনে সময় কাটানোর ‍সুযোগ পেতে পারেন। শিল্পী ও কলাকুশলীরা হাতে নতুন কাজ পাবেন। যোগাযোগমূলক কাজে কারও আচরণে মনোক্ষুণ্ন হতে পারেন। দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো যাবে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যেকোনো চুক্তি সম্পাদনের আগে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে নিন। প্রেমে সাফল্যের দেখা পাবেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।

এছাড়াও আজকের দিনটিতে কাজ কর্মে বাধা বিপত্তির সম্মূখীন হবেন। কাজে অবসাদ দেখা দিতে পারে। রাস্তাঘাটে সতর্কতার সাথে চলাফেরা করতে হবে। অতিরিক্ত ঝুঁকিতে চলাচল করা ভালো হবে না। দূর্ঘটনা বা কাটা ছেড়ার সম্মূখীন হবার আশঙ্কা প্রবল। আজ উইলকৃত সম্পত্তি লাভের যোগ রয়েছে। ঔষধ ব্যবসায় ভালো লাভ হবার সম্ভাবনা।

মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)

শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে স্পষ্টভাষী হওয়ায় অনেক অপ্রিয় সত্য হেসে খেলে বলে দিতে পারেন। কেউ আপনার কথায় মনোক্ষুণ্ন হতে পারে এমন কিছু করা থেকে বিরত থাকুন। আপনার কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। কাজে আগ্রহের অভাব অনুভব করতে পারেন। কোনো চুক্তির মাধ্যমে লাভবান হতে পারেন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম অন্যের ঈর্ষার কারণ হতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। স্বাস্থ্য ভালো যাবে।

এছাড়াও আজকের দিনটিতে যৌথমূলধনি ব্যবসায় ভালো করবেন। নতুন কোনো ব্যবসায় জড়াতে পারেন। আজ অবিবাহিতদের বিয়ের যোগ রয়েছে। নব দম্পতিদের বিনোদন ভ্রমনের সম্ভাবনা প্রচুর। কোনো সামাজিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। চাকরীজীবীরা রহস্যময় সমস্যার সম্মূখীন হতে পারেন।

কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)

শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে সময় খুব একটা ভালো যাবে না। আপনার ভেতরকার জেদ ও অভিমান চরমভাবে জেগে উঠতে পারে। কারও কারও ক্ষেত্রে উশৃঙ্ক্ষল আচরণ নিয়ন্ত্রণ করার দরকার হবে। বৈদ্যুতিক কাজ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। সন্তানবিষয়ে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। প্রেম-রোমান্স ভালো যাবে না।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে চাকরিতে কারও কারও বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

এছাড়াও আজকের দিনটিতে আপনার সুনাম সম্মান হানির আশঙ্কা প্রবল। কর্মস্থলে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতির সম্মূখীন হবার সম্ভাবনা রয়েছে। অধিনস্ত কর্মচারীদের অসহযোগীতার শিকাড় হবেন। শরীর স্বাস্থ্য খারাপ যাবে। কোনো কারনে ঝগড়া বিবাদের সম্মূখীন হবার আশঙ্কা। সাবধান থাকবেন।

সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)

শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে ধারালো কোনো কিছু ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। কারও কারও ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন হতে পারে। বৈদেশিক কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন। আলস্যের কারণে গুরুত্বপূর্ণ কোনো কাজে বিলম্ব হতে পারে। কোনো আশা পূরণ বিলম্বিত হতে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে কর্মস্থলে আপনার কাজের যথাযথ মূল্যায়ন হতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খঁুজে পাবে। পাওনা আদায়ে কুশলী হোন। তীর্থভ্রমণ শুভ।

এছাড়াও আজকের দিনটিতে সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত হতে পারেন। তাদের রহস্যজনক আচরনে কিছুটা উত্তেজিত হয়ে পড়বেন। প্রেম ও রোমান্সে কোনো ভুল বুঝাবুঝির আশঙ্কা রয়েছে। কারো সাহায্যে প্রেমে উন্নতি হতে পারে। আজ আপনার সৃজনশীল প্রতিভার কদর পাবেন।

কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে বন্ধুবান্ধবের কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে। বড় ভাইবোনের সঙ্গে মমতাপূর্ণ আচরণ করুন। তর্ক কিংবা উশৃঙ্খল আচরণ থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখুন। ব্যয় বাড়তে পারে। মানসিক অস্থিরতা কমাতে ধ্যান করতে পারেন। যোগাযোগমূলক কাজে কোনো ধরনের বিড়ম্বনায় পড়তে হতে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়ে নতুন বিনিয়োগ আশার সঞ্চার করতে পারে। যৌথ বিনিয়োগ শুভ। পাওনা আদায়ে কুশলী হোন। প্রেমের ব্যাপারে আজ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হতে পারে। সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন।

এছাড়াও আজকের দিনটিতে আপনার কাজের মাধ্যমেই সমালোচকদের কথার জবাব দিতে পারবেন। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। কাজ কর্মে কোনো বন্ধু বা শুভাকাঙ্খীর সাহায্য পেতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। আজ মায়ের কাছ থেকে কোনো সাহায্য পেতে পারেন। যাত্রা শুভ।

তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে পেশাগত দিক খুব একটা ভালো যাবে না। কারও কারও ক্ষেত্রে পেশা পরিবর্তনের সুযোগ আসতে পারে। চাকুরপ্রার্থীরা প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে সচেতন থাকুন। একটি ভুল সিদ্ধান্ত আপনার সুন্দর ভবিষ্যত নষ্ট করে দেওয়ার জন্যে যথেষ্ট।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকবে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি শুভ। যাত্রাপথে সতর্ক থাকুন।

এছাড়াও আজকের দিনটিতে লেখক ও প্রকাশকদের দিনটি ভালো যাবে। সাংবাদিকতার সাথে জড়িতদের দিনটি ভালো যাবার সম্ভাবনা রয়েছে। কোনো ভালো সংবাদ পেতে পারেন। আজ আপনার ছোট ভাইবোনের কারো বিয়ের আয়োজনে ব্যস্ত থাকতে হবে। প্রতিবেশির মেয়ের সাথে ছোট ভাইয়ের কোনো সম্পর্কের কথা জানতে পারেন।

বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে প্রবাস সংক্রান্ত বিষয়ে সাময়িক জটিলতা দেখা যেতে পারে। যে কাজ নিজে করতে পারেন সে কাজে দালালের সাহায্য না নিলেই ভালো করবেন। কারও কারও ক্ষেত্রে চাকুরিসূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেতে পারেন। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা কঠিন হবে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মধ্যে আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। মামলা-মোকদ্দমা থেকে দূরে থাকুন। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। দূরের যাত্রা শুভ।

এছাড়াও আজকের দিনটিতে কোনো আপ্যায়নে অংশ নিতে পারেন। গৃহেও ভালো রান্নার আয়োজন হবার সম্ভাবনা রয়েছে। খুচরা বিক্রেতাদের ভালো আয় হবার সম্ভাবনা রয়েছে। আজ জাতিকাদের সঞ্চয়ের প্রচেষ্টা ফলপ্রশু হবে। বাড়িতে শ্যালক শ্যালিকার আগমন হবার সম্ভবনা রয়েছে। বস্ত্র লাভের যোগ দেখা যায়।

ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে মূল্যবান জিনিসপত্র সাবধানে রাখুন। হারানোর ভয় রয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি নিয়ে কোনো ধরনের বিরোধ দেখা যেতে পারে। পেশাগত পদোন্নতি কিংবা নতুন চাকুরিলাভের সম্ভাবনা রয়েছে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আপনি একজন সংগীতশিল্পী হয়ে থাকলে আজ এ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।

এছাড়াও আজকের দিনটিতে নতুন কোনো বিষয়ের প্রতি আগ্রহী হয়ে উঠতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসায় কোনো নতুন বিনিয়োগের সম্ভাবনা দেখা যায়। কোনো অসমাপ্ত কাজ শেষ করার সুযোগ আসবে। শরী স্বস্থ্য কিছুটা দূর্বল থাকলেও তা আপনার কাজে ক্ষতি করতে পারবে না। বিকালের পওে আর্থিক সঙ্কটের অবসান আশা করা যায়।

মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে আপাতত কোনো চুক্তি করতে গেলেই নানারকম বাধার সম্মুখীন হবেন। দাম্পত্য বিষয়ে মানিয়ে চলার চেষ্টা করুন। আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য পেতে পারেন। ভ্রমণের মাধ্যমে লাভবান হতে পারেন।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি শুরু হতে পারে প্রিয়জনের কাছ থেকে পাওয়া সুখবর দিয়ে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খঁুজে পাওয়ার সম্ভাবনা আছে। কর্মস্থলে পদস্থদের আনুকূল্য পাবেন। রাজনৈতিক তৎপরতা শুভ।

এছাড়াও আজকের দিনটিতে সাবধানে চলা ফেরা করবেন। দূর্ঘটনা জনিত কারনে বা কারো অসুস্থতার কারনে আজ বহু ব্যয় হতে পারে। বিদেশ থেকে কোনো ভালো অফার পেতে পারেন। প্রবাসীদের আজ কর্মোন্নতির যোগ রয়েছে। আজ ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভের আশা রয়েছে।

কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে শরীর সাময়িকভাবে কম ভালো যাবে। ব্যবসায়িক কোনো আলোচনায় সাফল্যের দেখা পেতে পারেন। পেশাস্থলে পদস্থদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। আতিন্দ্রীয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে কর্মস্থলে সার্বিক পরিস্থিতি আপনার অনুকূলে থাকতে পারে। যেকোনো চুক্তি সম্পাদনের জন্য দিনটি শুভ। প্রেমের ক্ষেত্রে আগের ব্যর্থতা ঘুচতে পারে। খেলাধুলার জন্য বিদেশে পুরস্কৃত হতে পারেন।

এছাড়াও আজকের দিনটিতে ভালো কিছু রোজগারের সুযোগ পেয়ে যাবেন। চাকরীজীবিদের আর্থিক উন্নতির সুযোগ রয়েছে। ব্যবসা বানিজ্যে ভালো লাভ হতে পারে। ঝুঁকি পূর্ণ বিনিয়োগে লাভের আশা করতে পারেন। কোনো প্রভাবশালী বন্ধুর সহায়তায় কাজে সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে।

মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।

চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে প্রেমের সম্পর্ক ভালো যাবে না। সন্তানসম্ভবা মায়েদের শরীরের বিশেষ পরীক্ষা নিরীক্ষা করার দরকার হতে পারে। অ্যালকোহলজাতীয় পানীয় না খেলে ভালো করবেন। প্রতিযোগিতামূলক পরিবেশ মোকাবেলা করতে হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যেতে পারে।

আজকের দিনটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। যৌথ বিনিয়োগ শুভ। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। প্রেমের ঝোড়ো হাওয়া আজ কারও কারও মনকে নাড়া দিতে পারে।

এছাড়াও আজকের দিনটিতে সরকারীচাকরী লাভের সমুহ সম্ভাবনা রয়েছে। আজ আপনার সুনাম সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। কোনো নেতার সাহায্যে আর্থিক ভাবে লাভবান হতে পারেন। রাজনৈতিক কাজ কর্ম শুভ। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। কোনো আত্মীয়র সাহায্যে কর্ম লাভের যোগ রয়েছে।

x

Check Also

মাদকদ্রব্য পাচার, অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

এমএনএ প্রতিবেদক মাদকদ্রব্য ও সাইকোট্রপিক উপাদানের অবৈধ পাচার ও অপব্যবহার রোধে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ...