Don't Miss
Home / আজকের সংবাদ / আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ১০ ডিসেম্বর ২০১৭, রবিবার। নতুন সূর্যালোকে আজ রবিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছল এবং সাহসী হোন। আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারীর দেখা পাবেন। ব্যবসার সঙ্গে আনন্দকে মেশাবেন না। আজ আপনার শুভ রং লাল, শুভ সংখ্যা ১১। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে না। শরীর স্বাস্থ্য ভোগাতে পারে। হটাৎ করে অসুস্থ্য হয়ে পড়তে পারেন। চাকরীজীবীরা কর্মস্থলে সহকর্মী বা কোন অধিনস্ত কর্মচারীর সাহায্য পেতে চলেছেন। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস মালিক ও বস্ত্র ব্যবসায়ীরা ভালো আয় করতে পারবেন।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক-জাতিকার আজকের দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেমিক প্রেমিকাদের দিনটি ভালো যাবে। হটাৎ করে কোনো নতুন কাজে জড়িয়ে পড়তে পারেন। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। শিল্পী ও কলাকুশলীদের দিনটি শুভ সম্ভাবনাময়। পরীক্ষার্থীদের দিনটি ভালো যাবে। পরকিয়ার সম্পর্কে কোনো ঝামেলা হতে পারে।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটি প্রত্যাশা পূরণের। মায়ের কাছ থেকে কিছু সাহায্য পেতে পারেন। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। যানবাহন ক্রয় করতে পারেন। আপনার জমি-জমা সংক্রান্ত কোনো কাজে সাফল্য আসবে। চাকরীজীবীদের দিনটি শুভ সম্ভাবনাময়। প্রত্যাশিত স্থানে বদলী হতে পারে। কারো জন্য সুপারিশ বা তদবীর করলে লাভবান হতে পারেন।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
আজ কর্কট রাশির জাতক জাতিকার যোগাযোগ বৃদ্ধি পাবে। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে চলেছেন। আজ বস্ত্র ব্যবসায়ীদের দিনটি ভালো বলা যায়। আজ মানি এক্সেঞ্জ ও বিকাশ এজেন্টদের আয় উন্নতি বৃদ্ধি পাবে। ছোট ভাই বোনের পড়াশোনা নিয়ে কিছুটা উদ্বিগ্ন হতে পারেন। প্রতিবেশী কারো সাথে কোনো ঝামেলা হতে পারে।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক-জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। সকাল থেকেই আর্থিক সঙ্কটে ভুগতে পারেন। বকেয়া টাকা আদায় করতে বেগ পেতে হবে। খাদ্য ও পানিয় ব্যবসায়ীরা ভালো আয় করতে পারেন। বাড়ীতে আত্মীয় কুটুম্বর আগমন হতে পারে। দিনের শেষে কোন আত্মীয়র বাসায় বেড়াতে যেতে পারেন। অপ্রত্যাশিত ধনলাভের যোগ রয়েছে।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ কন্যার জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। চাকরীজীবীরা কোনো ভালো সংবাদ পেতে পারেন। ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে। পাওনা বকেয়া টাকা আদায় করতে পারেন। জীবন সাথীর সাথে কোনো কেনাকাটায় অংশ নিতে হবে। অসুস্থদের শারীরিক অবস্থা ভালো হয়ে উঠবে।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা-পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয় বহুল যাবে। সকাল সকাল বাড়ীতে আত্মীয় স্বজনের আগমনের কারনে বাজারে গিয়ে বহু আনাজ পাতি ক্রয় করতে হবে। বিদেশ যাত্রার যোগ প্রবল। প্রবাসীদের দিনটি ভালো যাবে। ব্যবসায়ীক কাজে দূরের যাত্রার যোগ প্রবল। আজ ট্রাভেল এজেন্ট ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীরা ব্যস্ত থাকবেন। জুয়া ও বাজীধরায় লোকশান গুণতে হবে।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের বকেয়া টাকা আদায় করার কাজে ব্যস্ততা বাড়বে। বন্ধুর সাহায্য পাবেন। চাকরীজীবীদের বকেয়া টাকা আদায় হতে চলেছে। আজ দিনের শেষে কোনো বড় ভাই বা বোনের আগমন হতে পারে। ঠিকাদারী কাজে সফলতা আসবে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ কুম্ভ রাশির জাতক-জাতিকার বেকারদের চাকারী লাভের যোগ প্রবল। সরকারী চাকরীতে সফলতা পেতে পারেন। রাজনৈতিক ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে কোন প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। কর্মস্থলে আপনার কর্মকর্তার দ্বারা প্রশংসিত হতে পারেন।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক-জাতিকার শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে। বিশ্ব-বিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন স্কলারশিপ পেতে পারেন। বিদেশ যাত্রার যোগ প্রবল। কোনো আধ্যাত্মীক ব্যক্তির সাহায্য পেতে পারেন। জীবীকার জন্য বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। বৈদেশীক বাণিজ্যে ভালো আয় উন্নতি হবে।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির জাতক-জাতিকার দিনটি খুব ভালো যাবে না। বিনিয়োগ থেকে কিছু আয় হতে পারে। ব্যাংক ঋণ এর কিস্তি পরিশোধের চাপ বাড়বে। আজ চিক্ৎিসক ও ঔষধ বিক্রেতারা ভালো আয় করতে পারবেন। পাওনাদারের সাথে কোন আলোচনা হতে চলেছে। কোনো আত্মীয় বা বন্ধুর মৃত্যু বা অসুস্থতার কারনে কিছুটা ব্যস্ত থাকবেন।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকার দিনটি ভালো যাবে। ব্যবসায়ীদের কাজের ব্যস্ততা বৃদ্ধি পাবে। আজ জীবন সাথীর সাথে সময় খুব একটা ভালো যাবে না। অংশিদারী ব্যবসায় ভালো লাভ হতে পারে। বস্ত্র ও স্বর্ণালঙ্কার ব্যবসায় ভালো আয় হবার যোগ বলবান। ঠিকাদারী কাজে সফল হতে পারেন। নতুন ওয়ার্ক অর্ডার লাভের যোগ প্রবল।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...