এমএনএ ফিচার ডেস্ক : আজ ২৫ মার্চ ২০১৭, শনিবার। নতুন সূর্যালোকে আজ শনিবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন ।
পরিবারের সদস্যদের হাসিখুশি প্রকৃতি ঘরের পরিবেশ উজ্জ্বল করতে তুলবে। সঠিক পরিচয় এবং বোঝাপড়ার পরেই বন্ধুত্ব করুন। আজ আপনি অফিসে যে কাজ করছেন তা আগামী সময়ে ভিন্ন ভাবে আপনার উপকারে লাগবে। প্রেমের জীবন গতিশীল হবে। সম্পত্তি সংক্রান্ত বিরোধ প্রবল হতে পারে। যদি সম্ভব হয় তাহলে নির্বিরোধীভাবে এটির সমাধান করার চেষ্টা করুন। আইনি হস্তক্ষেপ লাভজনক নাও হতে পারে। যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে- তাহলে আপনার কর্মসূচীর শেষ মূহুর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে। শুধুমাত্র একটু প্রচেষ্টার সঙ্গে, দিনটি আপনার বিবাহিত জীবনের সেরা দিন হতে পারে।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
২০ মার্চ ২৩ টা ৫৯ মিনিটে মীন রাশি থেকে মেষ রাশিতে প্রবেশ করেছে। এসময়টাতে বেশিরভাগ লোকই রোগমুক্ত থাকবেন। তবে কারও কারও শরীর কিছুটা খারাপ যাবে। বিশেষ করে ছোঁয়াছে রোগের আবির্ভাব ঘটতে পারে গরমজনিত কারণে। আবহাওয়া পরিবর্তনে এসব রোগের আবির্ভাব ঘটবে। এ জন্য কারও কারও দারুন কষ্টে ভূগতে হতে পারে। তবে সতর্কতা আপনাকে রোগ-বালাইয়ের কষ্ট লাঘব করবে।
রাশিফলের প্রতিবেদনে থাকছে দ্বাদশ রাশির ২৫ মার্চ ২০১৭ ইং থেকে ৩১ মার্চ ২০১৭ ইং পর্যন্ত শুভাশুভ পূর্বাভাস ও সতর্কতা।
আজ ২৫ মার্চ। আজকের তারিখে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মেষ রাশির জাতক বা জাতিকা। আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ৭ ও ৯। গুরুত্বপূর্ণ দিন সোম ও মঙ্গলবার। শুভ রং—হালকা নীল, মেরুন, সোনালি। শুভ রত্ন—পীত পোখরাজ, রক্তপ্রবাল। বিশিষ্ট ব্যক্তিত্ব—চলচ্চিত্রকার ডেভিড লিন, উদ্ভিদবিজ্ঞানী অ্যাডলক অ্যাংলার, সুরকার আরতুরো তোশানিনি। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং: লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর: প্রবাল।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে নতুন বন্ধু লাভ করতে পারেন। পুরানো বন্ধুদের সঙ্গে যোগাযোগ হতে পারে। যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিজ্ঞ কারও পরামর্শ নিলে ভালো করবেন। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জনসম্পৃক্ততা বাড়বে। আত্মউন্নয়ণ ও আত্মউপলব্দির পথে এগিয়ে যাবেন। পাওনা অর্থ হাতে পেতে পারেন। ভ্রমণ হতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মেষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে শিক্ষার্থীদের কেউ কেউ বিভিন্ন পরীক্ষায় প্রত্যাশার চেয়েও ভালো ফলাফল অর্জনে সক্ষম হবেন। আজ আকস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। ভেঙে যাওয়া প্রেমের সম্পর্ক জোড়া লাগতে পারে।
এছাড়াও আজকের দিনটিতে আপনার আত্মীয় বাড়ির কোনও শুভ অনুষ্ঠানের আমন্ত্রণ রক্ষা করার বিষয়ে আপনি আজ খুব বেশি উৎসাহ পাবেন না। সারাদিন মানসিক যন্ত্রণা অথবা ছোটখাটো কোনও শারীরিক সমস্যায় ভুগতে পারেন। যা আপনাকে ভারাক্রান্ত করে তুলবে। সবকিছুতেই একঘেয়েমি দেখা দেবে। কর্মক্ষেত্রে বা বাড়িতে কোনওরকম ভুল বোঝাবুঝি ও বাগবিণ্ডার সৃষ্টি হতে পারে। মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। কারণ বিস্ফোরক মেজাজ আপনাকে সমস্যায় ফেলতে পারে। নতুন কোনও প্রকল্পে হাত দিতে যাবেন ন, সাফল্য পাওয়ার সম্ভাবনা কম।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং: আকাশি, কমলা। শুভ সংখ্যা: ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর: পান্না।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে কেউ কেউ পেশাগত যোগ্যতার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে পারেন। কারও কারও ক্ষেত্রে অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রবণতা দেখা যেতে পারে। আর্থিক সংকট মোকাবেলায় আয় বুঝে ব্যয় করুন। অতীতের কোনো ভুলের জন্য অনুতপ্ত হতে পারেন। কারও কারও ক্ষেত্রে হাসপাতাল কিংবা ক্লিনিকে যাওয়ার প্রয়োজন হতে পারে। পাওনা আদায়ে তাগাদা দিন। গৃহে অতিথি আসতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃষ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পাওনা আদায়ে কুশলী হোন। বেকারদের কারও কারও কর্মসংস্থানের সম্ভাবনা আছে। আজ কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। রাজনৈতিক শোভাযাত্রা এড়িয়ে চলুন।
এছাড়াও আজকের দিনটি আপনার জন্য অনুকূল নাও হতে পারে। আজ দিনের শুরু থেকেই আপনি হতাশ বোধ করতে পারেন। অফিসে ঊর্ধ্বতনদের থেকে প্চুর কাজের চাপ আসবে। তবে আজ আশানুরূপ ফল পাওয়া কঠিন হবে। এককথায় আজ আপনার যাত্রা খুব একটা ফলদায়ী হবে না। আলস্য ও গাছাড়াভাব আজ আপনাকে ঘিরে ধরবে। তবে অন্যের নজরে তা ধরা পড়বে না। শান্ত থাকুন। মানসিক শান্তি পেতে ধ্যান করুন এবং আধ্যাত্মিকতায় মনোনিবেশ করতে পারেন। খাওয়াদাওয়ার দিকে নজর দিন। নতুন কাজ শুরু করা থেকে আজ বিরত থাকুন।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং: হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা: ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর: পোখরাজ।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে দূরে কোথাও বেড়াতে যেতে পারেন। অতিন্দ্রিয় বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। কারও কারও ক্ষেত্রে তীর্থ ভ্রমণ হতে পারে। প্রবাস সংক্রান্ত বিষয়ে ভালো কোনো খবর আশা করতে পারেন। পেশাগত উন্নয়ণে গোপনশত্রুতা এড়িয়ে চলুন। কারও কারও ক্ষেত্রে ভুল বোঝাবুঝির আশংকা রয়েছে। বাকসংযমের মাধ্যমে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার চেষ্টা করুন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মিথুন রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আর্থিক লেনদেন শুভ। যাবতীয় কেনাকাটায় লাভবান হতে পারেন। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
এছাড়াও আজকের দিনটিতে আপনার হাসি-মজায় ভরপুর। অংশীদার, আত্মীয় এবং সহকর্মীদের থেকে পাওয়া সম্মান ও জনপ্রিয়তা আজ আপনাকে আরও উদ্দীপিত করবে। কোনও মনোরম জায়গায় বন্ধুবান্ধব অথবা পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। আপনার দিনটিকে উপভোগ্য হয়ে উঠবে। আপনার শারীরিক ও মানসিক অবস্থা আজ ভালো থাকবে। কেনাকাটা করতেও যেতে পারেন, যেখানে নিজের পছন্দের জিনিস কেনাকাটা করতে পারেন। দিনের শেষে মনের মতো খাবার, সোনায় সোহাগার মতো হবে।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং: হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা: ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন: বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর: মুক্তা।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে পৈত্রিক সম্পত্তির রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ততা বাড়তে পারে। জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো ধারণা লাভ করবেন। দূরে কোথাও ভ্রমণ হতে পারে। ভাগ্যোন্নয়ণে কারও ওপর নির্ভর করে বসে থাকা ঠিক হবে না। নিজের কাজ নিজেই করার চেষ্টা করুন। কারও সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার আশংকা রয়েছে। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। পেশায় সাফল্য লাভের সুযোগ পাবেন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : কর্কট রাশির জাতক-জাতিকারা আজকের দিনটি বেকারদের কারও কারও জন্য সাফল্যের বার্তা বয়ে আনতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক ঘটনা ঘটতে পারে। দূরের যাত্রা শুভ।
এছাড়াও আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য সৌভাগ্যময়। অংশীদার ও সহকর্মীদের থেকে সাহায্য পাবেন। ঊর্ধ্বতনরা আজ আপনার কাজের প্রশংসা করবেন। প্রিয়জনদের সঙ্গে আনন্দমুখর মুহূর্ত আপনার দিনটিকে আনন্দ ভরিয়ে দেবে। এসব আপনাকে খুশি করে তুলবে এবং আপনাকে পরম শান্তি দেবে। শত্রুদের উপর জয় লাভ করবেন। সৃজনশীল, শৈল্পিক কাজকর্মে দিনের বেশির ভাগ সময় কাটাবেন। আজ আপনার চারপাশে শান্তিময় আবহ তৈরি হবে। তবে খরচের দিকে নজর রাখুন।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং: হলুদ, সোনালি। শুভ সংখ্যা: ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মামানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর: চুন্নি ও প্রবাল।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে ব্যবসায়িক দিক ভালো যাবে। অবিবাহিত কারও কারও ক্ষেত্রে বিয়ের সম্ভাবনা রয়েছে। গোপন শত্রুতার বিষয়ে সচেতন থাকলে ভালো করবেন। ট্যাক্স সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। ভাগ্যোন্নয়ণে প্রভাবশালী কারও সহযোগিতা পেতে পারেন। আয় উপার্জনের পথে সাময়িক কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হতে পারে। আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করুন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : সিংহ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে বিদেশযাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। আপনার প্রেমিক মন আজ তার ঠিকানা খুঁজে পাবে। মামলা-মোকদ্দমার রায় আপনার পক্ষে যেতে পারে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।
এছাড়াও আজকের দিনটিতে কিছু ছোটোখাটো সমস্যা বাদ দিলে আপনার মোটামুটি ভালো কাটবে। রাগ নিয়ন্ত্রণে রাখতে পারলে আপনি লাভবান হবেন। কারণ এটি আপনাকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে মনোযোগী হতে সাহায্য করবে। তাতে আপনার স্বাস্থ্যও ভালো থাকবে। যে কাজগুলি আপনি মন থেকে করতে চান, যেমন, সৃজনশীলতা, খেলাধুলো, শিল্প ও সংস্কৃতি ইত্যাদি কাজেই আজ আপনি নিজেকে ব্যস্ত রাখবেন। ছাত্রছাত্রীরা যে বিষয়গুলি নিয়ে পড়াশোনা করছেন, সে সমস্ত বিষয়েই আজ ভালো ফল করবেন। বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে এবং তাঁদের সঙ্গে সময় কাটিয়ে আপনার ভালো লাগবে।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং: ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা: ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি: বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর: পান্না।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকলে ভালো করবেন। পেশাক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। কোনো বিশেষ চুক্তির ক্ষেত্রে সন্দেহপ্রবণতায় ভুগতে পারেন। অংশীদারি ব্যবসা ভালো যাবে না। কারও কারও ক্ষেত্রে বিয়ের আলোচনা বিলম্বিত হতে পারে। উত্তরাধিকারসূত্রে সম্পত্তির মালিকানা পেতে পারেন। ভ্রমণ হতে পারে।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : কন্যা রাশির জাতক-জাতিকারা আজকে দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। প্রিয়জনের রোগমুক্তি আপনাকে দুশ্চিন্তামুক্ত করবে। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন।
এছাড়াও আজকের দিনটিতে আপনার অনুকূল হবে না। অস্থিরতা, আলস্য ও অন্যান্য যন্ত্রণা আপনাকে ভোগাতে পারে। হাতে নেওয়া কাজগুলি সময়ে শেষ করা কঠিন হয়ে উঠবে। আপনি নিস্ক্রিয় বোধ করবেন। যা আপনার দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে তুলবে। প্রিয়জনের সঙ্গে ঝগড়া, বিশেষ করে স্ত্রীর সঙ্গে বিবাদ আপনাকে কষ্ট দেবে। অসম্মান হতে পারে এমন পরিস্থতি এড়িয়ে চলার চেষ্টা করুন। মায়ের স্বাস্থ্য আজ আপনার মানসিক অস্থিরতার কারণ হবে। সাবধানে থাকুন। সম্পত্তি ও আইনি বিষয়গুলিতে হঠকারী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং: ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা: ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি: মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর: হীরা-পান্না।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে সৃজনশীল কাজে সাফল্য পাবেন। শিক্ষার্থীদের পড়াশোনায় সাফল্য লাভের যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটতে পারে। শরীরের কোনো রোগব্যাধিকে অবহেলা করা ঠিক হবে না। কর্মক্ষেত্রে নিজের দায়দায়িত্ব সম্পর্কে সচেতনতার প্রয়োজন হবে। কেউ কেউ নতুন সম্পর্কে জড়াতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। কোথাও বেড়াতে যেতে পারেন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : তুলা রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে কর্মস্থলে আপনার ওপর বসের সুনজর পড়তে পারে। প্রেমিক-প্রেমিকার মনের আকাশে জমে থাকা কালো মেঘ আজ দূর হতে পারে। আপনার কোনো ঘনিষ্ঠ বন্ধু প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।
এছাড়াও আজকের দিনটিতে কোনও ধর্মীয় স্থান দর্শনে যেতে পারেন। জীবনের প্রতিটি ক্ষেত্র আজ উজ্জ্বল ও আনন্দমুখর হবে। পারিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে। শত্রুদের উপর জয় লাভ করতে পারবেন। সমস্ত কাজ সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। আজ আপনি ভাগ্যবান বোধ করবেন। আপনার মনে হবে, আপনি যেন আজ হাতে পরশ পাথর পেয়েছেন। এই সুন্দর সময়টি উপভোগ করুন। সন্ধেবেলা প্রিয়জনদের সঙ্গে উপভোগ্য সময় কাটাবেন।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং: নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা: ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি: কর্কট এবং মীন। শুভ পাথর: প্রবাল ও চুন্নি।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে অবিবাহিতদের বিয়ের কথাবার্তা হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণ হতে পারে। কারও কারও ক্ষেত্রে আবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। সন্তান বিষয়ে চিন্তিত হতে পারেন। কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো ঘটনা এড়াতে সচেতন হোন। তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতির সম্ভাবনা রয়েছে। নতুন ব্যবসায়িক চুক্তি ঝুঁকিপূর্ণ।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মধ্যে আজকের দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। দূরের যাত্রায় সতর্ক থাকুন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে। যাবতীয় কেনাকাটা শুভ।
এছাড়াও আজকের দিনটিতে সাবধানে থাকতে হবে। কথা বলার সময় খেয়াল রাখুন। নক্ষত্রদের অবস্থান আজ আপনার অনুকূলে নয়। আপনার বাড়ির পরিস্থিতি জটিল করে তুলবে। সামান্য কারণে পরিবারের সদস্যরা আজ বিতর্ক শুরু করে দিতে পারেন। তাই অহেতুক পরিস্থিতি জটিল করে তুলবেন না। নয়তো দিনের শেষে আপনি কাউকে আঘাত করে ফেলতে পারেন, যার জন্য পরে আপনি অনুতাপ করবেন। ধৈর্য ধরুন। নেতিবাচক চিন্তাগুলিকে প্রশ্রয় দেবেন না। তা নাহলে আপনার স্বাস্থ্যের উপর কুপ্রভাব পড়বে। ছাত্রছাত্রীদের জন্য পড়াশোনায় মনোনিবেশ করা আজ কঠিন হয়ে উঠতে পারে।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং: আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা: ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন: বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর: পোখরাজ।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে স্বল্প দূরত্বে কোথাও বেড়াতে যেতে পারেন। সাহসী কোনো পদক্ষেপের জন্য প্রশংসিত হতে পারেন। আবাসন সংক্রান্ত ক্ষেত্রে নতুন বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো নাও যেতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে। কারও কারও ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য বা পাইলসের সমস্যা দেখা যেতে পারে। আহার বিহারে সচেতন থাকলে ভালো করবেন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : ধনু রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে ব্যবসায়িক লেনদেনে আপনার স্বার্থ অক্ষুণ্ন থাকতে পারে। সৃজনশীল পেশায় আপনার সুনাম ছড়িয়ে পড়তে পারে। হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থাকুন।
এছাড়াও আজকের দিনটিতে আপনি ধর্মীয় স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যে কাজগুলি করার পরিকল্পনা আজ করেছিলেন, সেগুলি সবই সময়ে শেষ হবে। শারীরিক ও মানসিকভাবে আজ আপনি আনন্দিত বোধ করবেন। এটি আপনার আত্মবিশ্বাস ও উদ্দীপনা চূড়ান্ত বাড়িয়ে দেবে। পরিবারে সম্ভবত কোনও শুভ কাজ সম্পন্ন হতে পারে। প্রিয়জনের সঙ্গে দেখা করে আপনি আজ আরও আনন্দিত হবেন। সামাজিকভাবে আপনার সম্মান বৃদ্ধি পাবে।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং: নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা: ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন: শনি ও বুধবার। মানানসই রাশি: বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর: ক্যাটস আই।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকাদের চলতি সপ্তাহে আর্থিক দিক ভালো যেতে পারে। পাওনা অর্থ আদায়ের সম্ভাবনা রয়েছে। ব্যাংকিং সংক্রান্ত কাজে সম্পৃক্ত হতে পারেন। কোথাও বেড়াতে যেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। আবাসন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নব-দম্পতির ক্ষেত্রে সন্তানলাভের চেষ্টা সফল হতে পারে। কেউ কেউ দাঁতের সমস্যায় ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মকর রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে বেকারদের কারও কারও জন্য সুখবর অপেক্ষা করছে। পাওনা আদায়ে কুশলী হোন। মামলা-মোকদ্দমার রায় আপনার অনুকূলে যেতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। যাত্রাপথে সতর্ক থাকুন।
এছাড়াও আজকের দিনটিতে ধর্মীয় ও আধ্যাত্মিক কাজকর্মে আপনি মনোনিবেশ করবেন। একারণে আজ আপনার কিছু খরচও হয়ে যেতে পারে। আইনি বিষয়গুলিতে নজর দিন। কিন্তু কোনও কিছু করার দিকেই আজ আপনার খুব বেশি ঝোঁক থাকবে না। দুর্ঘটনা ও অস্ত্রোপচার এড়িয়ে চলুন।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং: নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা: ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর: নীলা।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে আয় ব্যয়ের ভারসাম্য বজায় রাখা কঠিন হতে পারে। মনের কোনো আশা আকাঙ্ক্ষা পূরণে আরও সক্রিয়ভাবে কাজে লেগে থাকার প্রয়োজন হবে। আলস্যের কারণে কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। আয়ের অংক বেশ ওঠানামা করতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসু হবে। ভ্রমণের মাধ্যমে লাভবান হতে পারেন। পারিবারিক ও পেশাগত সুসম্পর্ক বজায় রাখতে রাগ নিয়ন্ত্রণ করুন।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : কুম্ভ রাশির জাতক-জাতিকারা আজকের দিনটিতে কর্মস্থলে বসের মন জুগিয়ে চলতে পারলে দিন শেষে আপনিই লাভবান হবেন। পাওনা আদায়ে কুশলী হোন। সৃজনশীল কাজের জন্য প্রশংসিত হতে পারেন। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।
এছাড়াও আজকের দিনটি আপনার জন্য অনুকূল। ব্যবসার ক্ষেত্রে দিনটি অসাধারণ হয়ে উঠবে। পুরনো বন্ধুদের সঙ্গে আজ দেখা করবেন এবং নতুন কিছু মানুষের সঙ্গে আজ বন্ধুত্ব করবেন। বন্ধুদের সঙ্গে ছোটো একটি ভ্রমণের সম্ভাবনা আছে। নতুন প্রকল্পে কাজ শুরু করার জন্য দিনটি ভালো। যদি বিবাহে ইচ্ছুক হন, তাহলে আজকের দিনটি আপনার জন্য আদর্শ। পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেলেও পেতে পারেন।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং: বেগুনি। শুভ সংখ্যা: ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর: রক্তমুখী নীলা।
চলতি সপ্তাহটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকারা চলতি সপ্তাহে ব্যয় বৃদ্ধি পাবে। অতীতের কোনো কাজের ফল ভোগ করতে পারেন। আর্থিক দিক ভালো যাবে। কোনো উৎস থেকে অর্থ পেতে পারেন। সাহসী কোনো পদক্ষেপের মাধ্যমে লাভবান হতে পারেন। মনের বিশেষ কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। প্রতিবেশীদের সঙ্গে মানিয়ে চলার চেষ্টা করুন। চোখের কোনো সমস্যা অবহেলা করা ঠিক হবে না।
আজকের দিনটি আপনার যেরকম যাবে : মীন রাশির জাতক-জাতিকাদের আজকের দিনটিতে ব্যবসায়ে আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন। আজ কারও প্রেমের আহ্বানে সাড়া দিতে হতে পারে। জনসংযোগ ও প্রচারের কাজে সাফল্যের সম্ভাবনা আছে। রাজনৈতিক তৎপরতা শুভ।
এছাড়াও আজকের দিনটি ব্যবসায়ীদের জন্য লাভদায়ী। চাকুরিজীবীরাও পরিশ্রমের সুফল পাবেন। আপনার কর্মদক্ষতা ঊর্ধ্বতনদের খুশি করবে। পদোন্নতির সম্ভাবনা আছে। একদিকে ব্যবসায় যেমন আপনি এক নতুন রাস্তা তৈরি করবেন, অন্যদিকে বাবার থেকেও আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে। বাড়িতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ আপনাকে আনন্দিত করবে। আজ আপনি সহজেই উচ্চতার শিখরে পৌঁছাতে পারবেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

