আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?
Posted by: News Desk
April 30, 2018
এমএনএ ফিচার ডেস্ক : আজ ৩০ এপ্রিল ২০১৮, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা–জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান–তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
হঠকারী সিদ্ধান্তের জেরে অর্থক্ষতি ও মানহানির আশঙ্কা। প্রেমে ব্যর্থতা মানসিক অবসাদ বাড়িয়ে দেবে। আধ্যাত্মিকতায় অগ্রগতি। কর্মক্ষেত্রে পদোন্নতি ও প্রশাসনিক দায়িত্ব বৃদ্ধি বাড়বে সাথে সম্মানও। তবে আত্মীয়দের সঙ্গে সম্পত্তি বিবাদে অশান্তি আছে। রক্তচাপটা মাপুন, বুকের ব্যথাটা মনে হয় বাড়ছে। প্রবাসী প্রিয়জনের আগমনের সুসংবাদ আছে। প্রিয়জনের বিয়ের সম্বন্ধ ভেস্তে যাওয়ার আশঙ্কা। বন্ধুর দুঃসময়ে পাশে দাঁড়াতে গিয়ে উল্টো অপদস্থ হতে পারেন। আজকের শুভ রং হলুদ, শুভ সংখ্যা ৬। আজকে সবকিছু ভালোর জন্য কলা পাতায় কিছুটা ভেজানো চালকে পাঁচটি ভাগে ভাগ করে, পাঁচটি সুপারি, পাঁচটি পান, পাঁচটি বাতাসা সহকারে জলাশয়ের ধারে রেখে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ – ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
আজ মেষ রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। অংশিদারী ব্যবসায় ভালো আয় হতে পারে। জীবন সাথীর সাহায্য পাবেন। নতুন কোনো ব্যবসায় বিনিয়োগের সম্ভাবনা প্রবল। ব্যবসায়ীক কাজের জন্য দূরে কোথাও যেতে পারেন। আর্থিক অবস্থার উন্নতি হবে। একজন প্রসিদ্ধ লেখকের লেখা পড়ে আজ এতোটাই মুগ্ধ হবেন যে তার সঙ্গে দেখা করতে ইচ্ছা করতে পারে। তার প্রতির ভক্তির নমুনা হিসেবে আপনিও একটি প্রবন্ধ রচনা করে ফেলতে পারেন। কর্মক্ষেত্রে কিছুটা উদাসীনতা কাজ করবে। ট্রেনযোগে দূরযাত্রায় মন টান ভীষণভাবে। প্রিয় মানুষের সঙ্গ আজ অসহ্য লাগতে পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-নীল, শুভ সংখ্যা-২।
বৃষ – Taurus (২১ এপ্রিল – ২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা : ৬, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
আজ বৃষ রাশির জাতক-জাতিকার দিনটি তুলনামূলক মিশ্র যাবে। চাকরিজীবীরা কর্মস্থলে কোন প্রতিকূল পরিস্থিতির সম্মূখীন হতে পারেন। অধীনস্ত কর্মচারীদের উপর বেশী নির্ভর করলে ঠকার আশঙ্কা প্রবল। নানা রকম মানসিক চাপের কারণে শরীর কিছুটা দূর্বল থাকবে। ব্যবসায়ীরা হঠাৎ কিছু ঝামেলায় পড়তে পারেন। রাগ ও জেদ পরিহার করতে হবে। পেশায় যারা সাংবাদিক, আজ তাদের হাতে দারুন একটি স্টোরি লেখা হতে পারে। তার প্রকাশ এবং প্রচারে আপনি হতে পারেন অভাবনীয় প্রশংসিত। কিছুটা খ্যাতির বিড়ম্বনা হলেও সহ্য করে যেতে হবে মুখ বুজে। অর্থভাগ্য আজকের দিনে শুভ। বেকারদের কারো নতুন চাকরির সন্ধান হতে পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-সবুজ, শুভ সংখ্যা-৩।
মিথুন – Gemini (২২ মে – ২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা : ৫, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রেম ও রোমান্সে সফল হবেন। শিল্প সাহিত্যের চর্চায় আশানুরুপ সাফল্য পেতে পারেন। সৃজনশীল পেশার সাথে সম্পৃক্তদের দিনটি খুব একটা খারাপ নয়। সন্তানের পড়াশোনা সংক্রান্ত কাজে ব্যস্ততা বাড়তে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। আজ বন্ধুদের সবার সঙ্গে যোগাযোগ করার দায়িত্ব আপনার কাঁধে ভর করবে। কন্যা রাশির কারো অসচেতন আচরণে মেজাজ দারুন বিগড়ে যাওয়ার আশঙ্কা আছে। ঠিক দুপুরে যখন আপনি খুব ব্যস্ত, বিপরীত লিঙ্গের মীন রাশির কেউ দোলা দিয়ে যাবে কোমল তরঙ্গে। ব্যস নিথর হয়ে যাওয়ার যোগাড়। অর্থভাগ্য বেশ, তবে দীর্ঘ বিনিয়োগে সাবধান। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-গোলাপি, শুভ সংখ্যা-৮।
কর্কট – Cancer (২২ জুন – ২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা : ২, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। প্রত্যাশিত কাজে অগ্রগতি হতে চলেছে। গৃহে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। মায়ের মন মেজাজ ভালো থাকবে। কোনো গোপনীয় বিষয় মাকে জানানোর উপযুক্ত সময়। জমি জমা সংক্রান্ত কাজে অগ্রগতি হবে। যানবাহন ক্রয় বিক্রয়ে লাভবান হবেন। গৃহস্থালী দ্রব্য সামগ্রী ক্রয় করতে হবে। আজ মুদি ও মনোহারী ব্যবসায় ভালো আয়ের যোগ। আজ হোচট খেতে পারেন পূর্ব পরিকল্পিত কাজের ব্যত্তয় দেখে। ব্ন্ধুর সঙ্গে সামান্য ব্যপারেও একচোট ঝগড়া বেধে যেতে পারে, তবে নি:সন্দেহে তা মিটে যাবে পাঁচ মিনিটে। পাওনা অর্থ প্রাপ্তি আরও কিছুদিন পেছাবে। তবে নগদ লেনদেনে অপ্রত্যাশিত লাভ অনিবার্য। বেকারদের কেউ বিদেশ যাওয়ার সুযোগ পাবেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-সাদা, শুভ সংখ্যা-৪।
সিংহ – Leo (২৩ জুলাই – ২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : ১, ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
আজ সিংহ রাশির জাতক-জাতিকাদের দিনটি শুভ সম্ভাবনাময়। ব্যবসায়ীক যোগাযোগ বৃদ্ধি পাবে। মুদ্রণ ব্যবসায়ীদের দিনটি লাভদায়ক। ছোট ভাই বোনের চাকরি সংক্রান্ত কোনো সু-সংবাদ আসতে পারে। প্রতিবেশীর সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হতে পারে। গার্মেন্টস ব্যবসায়ীদের দিনটি ভালো যাবে না। আজ আপনার জন্য অপেক্ষা করছে দারুন এক সারপ্রাইজ। কারো কারো ফিক্সড ডিপোজিটের মেয়াদ পূর্তিতে অর্থ প্রাপ্তির আভাস আসবে। প্রিয় মানুষের মান ভাঙাতে ব্যস্ত সময় পার করবেন সন্ধ্যায়। বাড়িতে অতিথি সমাগম ঘটতে পারে। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীদের কেউ ইতিবাচক সাড়া পাবেন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-হলুদ, শুভ সংখ্যা-৯।
কন্যা – Virgo (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা : ৫, ৯, ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। বকেয়া টাকা আদায়ের সুযোগ পাবেন। খাদ্য ও পোশাক ব্যবসায়ীদের দিনেটি ভালো যাবে। বাড়ীতে আত্মীয় স্বজনের আগমন হতে পারে। ঠান্ডাজনিত কারণে কিছু ভোগান্তির আশঙ্কা রয়েছে। হোটেল মোটেল ও রেস্টুরেন্ট ব্যবসায় ভালো আয় হবে। মানুষের ক্ষুধাতৃষ্ণা আপনাকে কাতর করে, আপনারটি নয়। এটা, বলার মতো মহাপৌরুষত্ব এনে দিতে পারে আপনার ব্যক্তিত্বে। প্রকৃতির বিপরীতমুখি আচরণ থেকে শিক্ষা নিন। দেখতে পাবেন, সেখানে পরস্পরবিরোধী আচরণের মধ্যে চমৎকার সমতা রক্ষিত হয়। অর্থভাগ্য উত্তম। বন্ধুভাগ্য উত্তম। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-ক্রিম, শুভ সংখ্যা-৭।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা : ৫, ৬, ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরা–পান্না।
তুলা রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে কাজের চাপ বাড়তে থাকবে। নতুন কোনো স্থানে বদলী বা পদোন্নতির সম্ভাবনা। শরীর স্বাস্থ্য ভালো যাবে। তবে সিজেনাল অসুখ থেকে সতর্ক হতে হবে। পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। রবির প্রভাবে ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যে আশানুরুপ আয় রোজগারের আশা আছে। জীবন সাথীর সাহায্য পেতে পারেন। আজ হঠাৎই সব কিছু ভুলে বসবেন। হঠাৎ মনে হতে পারে আপনার বয়স অনেক বেড়ে গেছে। সঙ্গীনীর সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে উল্লখযোগ্য ভাবে। কিন্তু তাতেও আপনার মন যেন ভালো হতে চাইবে না। কিন্তু খুশির খবর কি জানেন, সন্ধ্যায় যখন বড় অংকের একটা টাকা আপনার হাতে আসবে, তখন বাধ ভাঙা আনন্দে আত্মহারা হওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-লাল, শুভ সংখ্যা-৬।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা : ১, ২, ৩, ৯, ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
আজ বৃশ্চিক রাশির জাতক-জাতিকার দিনটি ব্যয় বহুল যাবে। প্রবাসীরা সফল হতে পারেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো আয়ের আশা করতে পারেন। বিদেশ যাত্রার প্রক্রিয়ায় অগ্রগতি হবে। বাহির থেকে কোনো আত্মীয়র দেশে আগমনের সম্ভাবনা প্রবল। প্রবাসীদের সময় খুব একটা ভালো যাবে না। সাংসারিক কাজে বাড়তি ব্যয় হবে। আজকের দিনে অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্মুক্ষিণ হতে পারেন। আপনি হয়তো সব রকম সমস্যা এড়ানোয় বেশ পটু, কিন্তু তারপরও আজ ধরা খেতে প্রস্তুত থাকুন। কর্মক্ষেত্রে বসের ঝাড়ি এড়াতে কিছু আগাম কাজ করে রাখতে পারেন। বন্ধুদের সভায় আজ আপনাকে প্রধান করা হবে, কিন্তু সেখানেও বড় ডোনেশনটা আপনার পকেট থেকেই খসতে পারে। তাই আজ আপনার কাছে আপন চেয়ে পর ভালো, পরের চেয়ে জঙ্গল ভালো মনে হতে পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-বাদামি, শুভ সংখ্যা-২।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
ধনু রাশির জাতক-জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। ঠিকাদারী ব্যবসায় বকেয়া টাকা আদায় হতে পারে। নতুন কোনো কাজের ওয়ার্ক অর্ডার পেতে পারেন। বন্ধুর সহায়তায় নতুন ব্যবসায়ীক যোগাযোগ শুভ। বড় ভাই বোনের কাছ থেকে কিছু অর্থ সাহায্য পাবেন। কোনো শুভাকাঙ্খীর সহায়তায় ব্যবসায়ীক অবস্থার উন্নতি হবে। পরিবারের নুতন কোনো সদস্যের সঙ্গে মতাদর্শগত বিরোধে জড়িয়ে পড়তে পারেন। একে ব্যবহার করতে চাইতে পারে ধুরন্ধর কোনো তৃতীয় পক্ষ। বন্ধুর চক্রান্তের সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ মিলে গেলে দেখতে পারেন সাপের পাঁচ পা। আর উল্টো পথে হেঁটে এসে টাকা সালাম জানিয়ে চলে যেতে পারে। মাদক থেকে দূরে থাকলে মিলবে উপহার। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-মেরুন, শুভ সংখ্যা-৬।
মকর – Capricon (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা : ৮, ৯, ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
আজ মকর রাশির জাতক-জাতিকার নতুন কোনো চাকরীর সুযোগ আসতে পারে। পদস্ত কর্মকর্তার সহায়তা পেতে পারেন। সাংগঠনিক কাজে সুনাম সম্মান বৃদ্ধি পাবে। বৃহস্পতি চন্দ্রর শুভ প্রভাবে শিক্ষক ও গবেষকদের দিনটি শুভ সম্ভাবনাময়। স্টাম্পভেন্ডররা কিছু ঝামেলা মোকাবেলা করতে পারেন। রাজনৈতিক কাজে সফলতা আশা করা যায়। আজ যাদের জন্মদিন তাদের জন্য রয়েছে অকল্পনীয় কিছু উপহার। সকাল থেকেই কাজের চাপ বেড়ে যাবে অনেক বেশি। আপনার অসীম শক্তির কাছে বেশি কাজও কিছু না। খেলোয়াড়দের শারীরিক ঝুঁকির সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। চেয়ারে বসতে গিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, চেয়ারের শ্রেণী বুঝতে হবে। ক্ষুধার অন্ন ভোররাতে বিষণ্ণ করে দিতে পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-নীল, শুভ সংখ্যা-৩।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা : ১, ৩, ৯, ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
কুম্ভ রাশির রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে। ভাগ্য উন্নতিতে কোনো প্রবাসীর সহায়তা পেতে পারেন। জীবিকার জন্য বিদেশ যাত্রার যোগ প্রবল। বৈদেশীক বৃত্তি লাভে কোনো শিক্ষকের সাহায্য কাজে আসবে। বিজ্ঞান ও শিল্পকলার শিক্ষার্থীরা সম্মানজনক বৃত্তি পেতে পারেন। ধর্মীয় কর্মকান্ডে অংশ নেবার সম্ভাবনা রয়েছে। নদীকে ভালোবেসে কাছে এগিয়ে যান। যদি খুব বেশি মৃত্যুভয় কাবু করে না ফেলে তো গাছের উপর থেকে ঝাঁপ দিতে পারেন। ডুবে যেতে থাকলে আপনার হাত ধরে তুলে আনবে এমন কোনো বন্ধু, যার সঙ্গে দ্বিতীয়বার দেখা হওয়ার আর কোনো সুযোগ অন্তত এ জনমে নেই। দূরে কোথাও যেতে পারেন, তবে পরতে হবে সাদা পোশাক। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-সাদা, শুভ সংখ্যা-৫।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা : ৪, ৭, ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
মীন রাশির জাতক-জাতিকাদের দিনটি ভালো যাবে না। ব্যবসায়িক কারণে ব্যক্তি ঋণ নিতে হতে পারে।বকেয়া পাওনা টাকা আদায়ে ঝামেলা দেখা দেবে। ব্যাংক থেকে বকেয়া ঋণ পরিশোধের চাপ বৃদ্ধি পাবে। চিকিৎসক ও ঔষধ বিক্রেতাদের ভালো আয় রোজগার হবার সম্ভাবনা রয়েছে। কোনো বন্ধু বা আত্মীয়র অসুস্থতার সংবাদ পেতে পারেন। আজকের দিনে দৈব কোনো ঘটনায় এক যুগ সময়ের অভিজ্ঞতা সঞ্চার ঘটবে। আপনি নিজেও বুঝবেন না কিভাবে কি হলো। কর্মক্ষেত্রে উচ্ছ্বসিত প্রশংসা পাবেন। পদন্নতির আভাসও পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে নতুন প্রেমিকদের কারো হৃদস্পন্দন বেড়ে যাবে। কন্যা রাশির জাতকদের আজ ভ্রমণে পেয়ে বসবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-হলুদ, শুভ সংখ্যা-৪।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহ–নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
দিনটি আপনার আজ যাবে কেমন সোমবারের 2018-04-30