Don't Miss
Home / আজকের সংবাদ / আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০২ মে ২০১৮, বুধবার। নতুন সূর্যালোকে আজ বুধবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
নতুন দিন মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। ঘর থেকে বেরুনোর আগে একবার দেখে নেওয়া যাক আজ দিনটা আপনার কেমন যাবে। এই বিশ্বাসে আমরা বিশ্বাসী নই। তবুও, রাশিফল দেখি আমরা শুধুমাত্র একটু সাবধানতা অবলম্বনের জন্য।
সাফল্য লাভের জন্য শুধু কর্মই যথেষ্ট নয়। দরকার সঠিক কর্মকৌশল, সহনশীলতা ও কিছু বিষয়ে সচেতনতা। আর তাতেই আপনি আপনার জীবনের প্রতিটি যুক্তিসঙ্গত চাওয়াকে পাওয়ায় রূপান্তর করতে পারেন।
অন্যভাবে বললে বলা যায় যে, আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমিনিউমারলজিবাসংখ্যাজ্যোতিষপদ্ধতি প্রয়োগ করেছি।
অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান। আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে। যদি আপনি কোন পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চানতাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
আজকের দিনে সহকর্মীরা আপনার পাশে থাকবে। ব্যবসার ক্ষেত্রে আপনার অতিরিক্ত অর্থের দরকার পড়বে। জাতিকারা ক্ষমতার অপপ্রয়োগের শিকার হতে পারেন। কোনো ধরনের বিতর্কের মধ্যে না যাওয়াই শ্রেয়। আজ আপনার জন্য গুরুত্বপূর্ণ সংখ্যা ২১, শুভ রং সাদা। আজকের দিনে সবকিছু ভালোর জন্য একটি হলুদ সুতির কাপড়ে কিছুটা সরষে ও তিল পুটুলি করে বেঁধে জলে ভাসিয়ে দিন। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ – Aries (২১ মার্চ২০ এপ্রিল)
শুভ রং : লাল, বেগুনি ও সাদা। শুভ সংখ্যা : ৩, ৯, ১৭, ২২, ৩৭, ৪৫। শুভ দিন : মঙ্গলবার। মানানসই রাশি : সিংহ এবং ধনু। শুভ পাথর : প্রবাল।
মেষ রাশির জাতক জাতিকাদের দিনটি ঝামেলাপূর্ণ। আর্থিক দিক থেকে কিছুটা দুশ্চিন্তায় থাকবেন। পাওনাদারের টাকা শোধের চাপ বৃদ্ধি পাবে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে কিছু লোকসানের আশঙ্কা দেখা যায়। ব্যবসায়ীক ভাবে কোনো ঝামেলা দেখা দেবে। অপ্রত্যাশিত আইনগত জটিলতার আশঙ্কা। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। আপনি হয়ত অজান্তেই একটা শেষ না হওয়ার মতো বিক্রিয়া শুরু করে দিয়েছেন। আর সে বিক্রিয়ার প্রতিক্রিয়া একটি অনিঃশেষ শেকলের মতো পরিচিত সবাইকে বাঁধতে শুরু করেছে। পুরো ব্যাপারটাকে ইতিবাচক ভাবার কারণ নেই। তবে, কথা আছে। যদি সূর্য একই রকম তেরছাভাবে ওঠে পরপর দুটি দিন, তাহলে দাবার চাল উল্টে যেতে পারে, কালো হতে পারে ধলো। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-নীল, শুভ সংখ্যা-২।
বৃষ – Taurus (২১ এপ্রিল২১ মে)
শুভ রং : আকাশি, কমলা। শুভ সংখ্যা :, ১৭, ১৯, ২৭, ৩২, ৪৪। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : কন্যা, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। ব্যবসায়ীক কাজে অংশিদারের সাথে ঝামেলা হতে পারে। দাম্পত্য কলহের সম্মূখীন হতে পারেন। জীবন সাথীর শরীর স্বাস্থ্য ভালো যাবে না। কোনো আত্মীয় অসুস্থ হতে পারে। খুচরা ও পাইকারী ব্যবসা বাণিজ্যে বাধা বিপত্তি দেখা দেবে। নিজের রাগ ও জেদ নিয়ন্ত্রণে রাখুন। কোন এক বর্ণবাদ সংক্রান্ত মামলায় ফেঁসে যাবেন হয়ত। এমন কিছু বলতে গিয়ে বিব্রত হবেন, যা কিনা আদপে বলতে চাননি। এইসব দুপুর ফুপুর মেপে, আর পুকুরের পাড়ে বসে থেকে কিসসু হবে না। বাঁশঝাড়ের ছায়া অনুসন্ধান করুন। বিপরীত লিঙ্গের কারও চোখে করুণা প্রত্যাশা করবেন না। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-সবুজ, শুভ সংখ্যা-৩।
মিথুন – Gemini (২২ মে২১ জুন)
শুভ রং : হালকা সবুজ, ক্রিম। শুভ সংখ্যা :, ১৮, ১৯, ২৫, ৩৪, ৪৭। শুভ দিন : বুধবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
মিথুন রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলা পূর্ণ। কাজের লোকের সাথে কোনো ঝামেলা দেখা দেবে। গার্মেন্টসে কর্মরতরা সহকর্মীদের সাথে বিরোধে জড়িয়ে পড়তে পারেন। কর্মসংক্রান্ত পরীক্ষা আশানুরুপ না হওয়াতে হতাশ হতে পারেন। কাজের লোকের দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা। আজ কোনো মূল্যবাণ দ্রব্য সামগ্রী হারিয়ে ফেলতে পারেন। শরীর দূর্বল থাকবে। অকর্মন্যতা আপনার ক্ষতি করবে সাত দিক থেকে। কর্মমুখরতা আপনাকে এগিয়ে দেবে তিন দিক থেকে। পরশ্রীকাতরতা আপনাকে পিছিয়ে দেবে এক দিক থেকে। আর পরোপকার আপনার দেরি করিয়ে দেবে। কিন্তু এগিয়ে দেবে অন্তত দশ দিক থেকে। ডানে বাঁয়ে খুব বেশি তাকানোর দরকার নেই। তবে চোখকান বন্ধ বন্ধ রাখা যাবে না কোনমতেই। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-গোলাপি, শুভ সংখ্যা-৮।
কর্কট – Cancer (২২ জুন২২ জুলাই)
শুভ রং : হালকা সবুজ, সাদা ও কমলা। শুভ সংখ্যা :, ১১, ১৮, ২৩, ৩৩, ৪৫। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মীন, বৃষ এবং কন্যা। শুভ পাথর : মুক্তা।
কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত হতে পারেন। কোনো রোমান্টিক যোগাযোগে ঝামেলা দেখা দেবে। ব্যবসায়ীক ভাবে সময় ভালো যাবে না।পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখা দেবে। সৃজনশীল কাজের সাথে জড়িতদের দিনটি ভালো নয়। কাজে বাধা বিপত্তি ও ঝামেলা হবে। দৃষ্টিতে বাধা হয়ে দাঁড়াতে পারে প্রাকৃতিক কোনো বাধা। তাকে আজ অতিক্রম করার প্রয়োজন নেই। দেখুন, দ্রুতগামী যানবাহনে চেপে কিন্তু সময়কে সঙ্কুচিত করা যায় না। কিন্তু সাশ্রয় করা যায় মাত্র। অল্পের জন্যে ভুল বুঝবেন না। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-সাদা, শুভ সংখ্যা-৪।
সিংহ – Leo (২৩ জুলাই২৩ আগস্ট)
শুভ রং : হলুদ, সোনালি। শুভ সংখ্যা : , ১২, ৩৭, ৩৯, ৪১, ৪৬। শুভ দিন : রবিবার ও মঙ্গলবার। মানানসই রাশি : মেষ এবং ধনু। শুভ পাথর : চুন্নি ও প্রবাল।
সিংহ রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র যাবে। পরিবারের কোনো সদস্যের কারণে ঝামেলায় পড়তে পারেন। ভূমি স্থাবর সম্পত্তি সংক্রান্ত কাজে বাধা বিপত্তি দেখা দেবে। আর্থিক অনিশ্চয়তায় পড়তে পারেন। যানবাহনের মেরামতি ব্যয় বৃদ্ধি পাবে। প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে না। কোনো আত্মীয়র সাথে বিবাদে জড়াবার আশঙ্কা। আপনার প্রতিপক্ষকে কথা বলার সুযোগ দিন। কথা বলতে দেয়া মানেই কিন্তু জিতিয়ে দেয়া নয়। ভাবছেন দুপুর রোদে, একাকী পার্কে, কেউ আপনাকে দেখছে না? নিচের দিকে তাকালে দেখতে পাবেন, খোদ অজস্র দর্শকের কাঁধে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। অর্থকড়ি আপনাকে দাঁড় করায় না। দাঁড় করায় আত্মসম্মানবোধ, যা পকেটে অর্থকড়ি থাকলে আপনি হয়ত বোধ করতে শুরু করছেন। পার্থক্যটা বুঝতে হবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-হলুদ, শুভ সংখ্যা-৯।
কন্যা – Virgo (২৪ আগস্ট২৩ সেপ্টেম্বর)
শুভ রং : ফিরোজা, চকলেট। শুভ সংখ্যা :, , ১৭, ২২, ৩৫, ৪৮। শুভ দিন : বুধবার এবং শুক্রবার। মানানসই রাশি : বৃশ্চিক, মকর, মীন এবং কর্কট। শুভ পাথর : পান্না।
কন্যা রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র যাবে। প্রতিবেশী কাউকে কিছু অর্থ সাহায্য করতে হতে পারে। ছোট ভাই বোনের শরীর স্বাস্থ্য ভালো যাবে ন। সাংবাদিক ও প্রকাশকদের দিনটি ঝামেলাপূর্ণ থাকবে। বিদেশ থেকে কোন ভালো সংবাদ পেতে পারেন। গার্মেন্টস ব্যবসায়ীদের ও স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদের একটু সাবধান হতে হবে। প্রথমত আপনাকে কেউ না কেউ ভোগাবে। আপনাকে অপেক্ষায় রেখে আর আসবে না এমনটাও হতে পারে আজ। পানি ও আগুন আপনাকে বেশ অসুবিধায় ফেলে দিবে তবে আপনি যদি চান এসব এড়িয়ে চলতে পারেন। ভ্রমণের জন্য কোথাও আর যাওয়া হবে না। সবুজ রঙটি আপনাকে স্বস্তি দিবে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-ক্রিম, শুভ সংখ্যা-৭।
তুলা – Libra (২৪ সেপ্টেম্বর২৩ অক্টোবর)
শুভ রং : ফিরোজা, আকাশি ও সাদা। শুভ সংখ্যা :, , ১৮, ২১, ৩৬, ৪২। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : মিথুন, কুম্ভ এবং সিংহ। শুভ পাথর : হীরাপান্না।
তুলা রাশির জাতক জাতিকার দিনটি আর্থিক দুশ্চিন্তায় কাটতে পারে। খাদ্য দ্রব্য ও ফসলের ব্যবসায়ীরা কোনো প্রকার ক্ষতির সম্মূখীন হতে পারেন। ব্যবসায়ীক দিক থেকে দিনটি ভালো যাবে না। বাড়ীতে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারেন। বকেয়া টাকা আদায় হতে পারে। অনেকে আবার পেটের পীড়ায় ভুগতে পারেন। দিনের শুরুতে ধার শোধ হয়ে যাবে। নতুন কর্মক্ষেত্রে নতুন একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে আপনার। আপনি যদিও তাকে পছন্দ করেন কিন্তু বলতে পারছেন না এমনটি যাদের ক্ষেত্রে ঘটছে তারা আজ বলে ফেলার মতো মানসিক বল পেয়ে যাবেন। আজ আপনার আবাস্থলের সামনে কেউ এসে তাফালিং করলে আপনার সহ্য হবে না। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-লাল, শুভ সংখ্যা-৬।
বৃশ্চিক – Scorpio (২৪ অক্টোবর২২ নভেম্বর)
শুভ রং : নীল, ঘিয়ে, চকলেট। শুভ সংখ্যা :, , , , ২২, ৩৪। শুভ দিন : শুক্রবার ও রবিবার। মানানসই রাশি : কর্কট এবং মীন। শুভ পাথর : প্রবাল ও চুন্নি।
বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি কিছুটা বাধা বিপত্তির। শরীর স্বাস্থ্য ভালো যাবে না। সকাল থেকেই শারীরিক ও মানসিক ভাবে চাপে থাকতে পারেন। পেশাজীবীরা কিছু ঝামেলার সম্মূখীন হতে পারেন। জীবন সাথীর সাথে অকারনে খারাপ আচরন করার আশঙ্কা। আর্থিক অনিশ্চয়তায় দেখা দেবে। যদি সমস্যা থেকে বাঁচতে চান তবে আজ দক্ষিণ দুয়ার খোলা আছে। দক্ষিণ দুয়ার দিয়ে বের হয়ে গেলে সমস্যা থেকে নিষ্কৃতি মিলবে সত্যি কিন্তু নতুন মুক্তি মিলবে না। সমস্যার মুখোমুখি দাঁড়ান এবং নিজের ব্যক্তিত্বের প্রমাণ দিন। অফিসে বেতন বৃদ্ধি সংক্রান্ত সমস্যায় নিজের কথা তুলে ধরুন। শেয়ার বাজারের নিম্নমুখি প্রভাবে ব্যবসায়ে মন্দা আসতেই পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-বাদামি, শুভ সংখ্যা-২।
ধনু – Sagittarius (২৩ নভেম্বর২১ ডিসেম্বর)
শুভ রং : আকাশি ও বেগুনি। শুভ সংখ্যা :, , ১৭, ৩৮, ৪০, ৪৮। শুভ দিন : বৃহস্পতিবার। মানানসই রাশি : মেষ, সিংহ, তুলা এবং কুম্ভ। শুভ পাথর : পোখরাজ।
আজ ধনু রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। অকারণে ব্যয় বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজ কর্মে কোনো বন্ধুর দ্বারা প্রতারিত হতে পারেন। ট্রাভেল এজেন্ট ও ট্রন্সপোর্ট ব্যবসায় কিছু লোকসান গুনতে হতে পারে। বন্ধুর সাথে বিদেশ যাত্রার যোগ প্রবল। আমদাণী রপ্তাণী ব্যবসায় ভালো আয় হতে পারে। ভয়টা কোথায়? বাস্তবিক দুনিয়ার ভয় সহজেই জয় করা যায় কিন্তু মনের ভয় জয় করতে ঐকান্তিক ইচ্ছা চাই। ধনু রাশির জাতক-জাতিকা হিসেবে ভয় আপনার মজ্জাগত। যে কারণে কোনো কাজের চূড়ান্তে গিয়ে পিছলে যান আপনি। নিজের সৃষ্টিশীলতাকে কাজে লাগান আর পৃথিবীর সামনে নিজেকে প্রমাণ করুন। বিজ্ঞাপনের এই দুনিয়ায় নিজের বিজ্ঞাপন নিজেকেই করতে হয়। প্রিয়জনের সঙ্গে মানসিক দূরত্ব বাড়তে পারে। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-মেরুন, শুভ সংখ্যা-৬।
মকর – Capricon (২২ ডিসেম্বর২০ জানুয়ারি)
শুভ রং : নীল, চকোলেট, ক্রিম, সবুজ। শুভ সংখ্যা :, , ১৬, ৩২, ৩৭, ৪৯। শুভ দিন : শনি ও বুধবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : ক্যাটস আই।
মকর রাশির জাতক জাতিকার দিনটি ঝামেলাপূর্ণ। সকাল সকাল বড় ভাই বোনের সাথে কোনো প্রকার কথা কাটাকাটি হতে পারে। ব্যবসায়ীক ভাবে ঝামেলায় থাকবেন। সাংসারিক কাজে কোনো বন্ধুর সাহায্য পেতে পারেন। বকেয়া কিছু টাকা আদায়ের চেষ্টায় সফল হবেন। যে কোনো পরিবর্তনই প্রথম প্রথম কেউ মানতে চায় না। তেমনি মকরের স্বভাবজাত বৈশিষ্ট্য অনুযায়ী পরিবর্তনকে সহজে আপন করে নেয়া কষ্টকর। নতুন চাকরিতে প্রথম দিনেই যে অভিজ্ঞতা পাবেন তা আপনাকে পরবর্তীতে আরও সাবলীল করে তুলবে। অনাকাঙ্ক্ষিত কারও ফোন পেয়ে দুপুর নাগাদ সকল পরিকল্পনা ভেস্তে যেতে পারে। পরিবারের সদস্যদের প্রতি নজর দিন। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-নীল, শুভ সংখ্যা-৩।
কুম্ভ – Aquarius (২১ জানুয়ারি১৮ ফেব্রুয়ারি)
শুভ রং : নীল, গাঢ় সবুজ ও বেগুনি। শুভ সংখ্যা :, , , ১৫, ২২, ৪৭। শুভ দিন : শুক্রবার। মানানসই রাশি : মিথুন এবং তুলা। শুভ পাথর : নীলা।
আজ কুম্ভ রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভাবনাময়। বেকারদের চাকরী সংক্রান্ত তদবিরের জন্য কোনো ক্ষমতাশালী লোকের সাথে দেখা হতে পারে। বেসরকারী চাকুরেদের কর্মহানির আশঙ্কা প্রবল। সামাজিক ও রাজনৈতিক কাজের জন্য শত্রুতার সম্মূখীন হতে হবে। শুভদিন যে আসছে তা আজ অর্থের মুখ দেখেই বুঝতে পারবেন। পরিস্থিতি ঘোলাটে হয়ে যাওয়ার আগেই সব সামলে নেয়ার মতো চতুরতা শিখে ফেলবেন। বয়স্কদের কথা ভুলবশত অমান্য হয়ে গেলেও তা দিনের ভেতরই শুধরে নেয়ার সুযোগ থাকবে। প্রিয় মানুষ বহুদিন পর আজ অপ্রিয় কাজ করবে, সেটা দেখতেই বেশ ভালো লেগে যাবে। তাই বলে নিজে যেন আবার তরল না হয়ে যান। আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-সাদা, শুভ সংখ্যা-৫।
মীন – Pisces (১৯ ফেব্রুয়ারি২০ মার্চ)
শুভ রং : বেগুনি। শুভ সংখ্যা :, , ২৩, ৩৭, ৪০, ৪৫। শুভ দিন : বৃহস্পতিবার ও শুক্রবার। মানানসই রাশি : বৃষ, কন্যা, বৃশ্চিক এবং মীন। শুভ পাথর : রক্তমুখী নীলা।
আজ মীন রাশির জাতক জাতিকার দিনটি ভাগ্য উন্নতির। আধ্যাত্মীক ও অতিন্দ্রীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক কাজে বিদেশ যাত্রার যোগ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন ঝামেলায় পড়তে পারেন। শিক্ষক ও গবেষকদের দিনটি ভালো যাবে না। বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা বিপত্তি দেখা দেবে। সন্ধ্যেবেলা দাওয়াত আছে তাই দ্রুত গুছিয়ে ফেলুন নিজেকে। আজকে দূরে কোথাও ভ্রমণে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বন্ধুদের সঙ্গে যে আড্ডার জন্য সপ্তাহের অন্যান্য দিন অপেক্ষা করে থাকেন আজ সেই দিন। আর ব্যবসায়িদের নেই কোনো ছুটি, নেই কোনো মর্জি। তাই বসতে লক্ষ্মীর আগমনের জন্য আজও দিনভর খাটতে হবে আপনাকে। কাউকে সহজেই ভুল বোঝা ঠিক হচ্ছে না। মিলেমিশে আনন্দে থাকুন।  আপনার জন্য আজকের দিনটিতে শুভ রং-হলুদ, শুভ সংখ্যা-৪।
বিশেষ দ্রষ্টব্য : জ্যোতিষশাস্ত্রে গ্রহনক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে ১৮ এপ্রিল, আজ রাতে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি সৌদি সরকারের নির্ধারিত হজ ব্যবস্থাপনা রোডম্যাপ অনুযায়ী চলতি বছরের হজ ফ্লাইট আগামী ১৮ ...