Don't Miss
Home / আজকের সংবাদ / আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে?

এমএনএ ফিচার ডেস্ক : আজ ০৬ নভেম্বর ২০১৭, সোমবার। নতুন সূর্যালোকে আজ সোমবারের দিনটি আপনার কেমন যাবে তা জেনে নিন ১২ রাশির সুক্ষ্ম বিশ্লেষণে তৈরী এ বিশেষ প্রতিবেদন।
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
দীর্ঘ কাল পরে আপনার বন্ধুর সাথে সাক্ষাতের চিন্তা আপনার হৃদস্পন্দন একটি ঘূর্ণায়মান পাথরের মত বাড়িয়ে তুলতে পারে। আপনি ক্রিয়াকলাপের মধ্যে জড়িয়ে পড়তে পারেন যা আপনাকে অনুরূপ লোকেদের সংস্পর্শে আসতে সাহায্য করবে।
আজকে প্রেমের কোন আশা নেই। কাজের জায়গায় কেউ আপনার পরিকল্পনা ভেস্তে দেওয়ার চেষ্টা করতে পারে। এমন ব্যক্তির সাথে মেলামেশা বন্ধ করুন যাঁরা আপনার সুনাম নষ্ট করবে। আপনার স্ত্রী আপনার সম্পর্কে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন। আজ আপনার শুভ রং সাদা, শুভ সংখ্যা ১১। এবার চলুন জেনে নেওয়া যাক আপনার রাশিতে আজকের পূর্বাভাস:
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : আজকের দিনটিতে আপনার আর্থিক দিক ভালো যেতে পারে। প্রাপ্তিযোগ আছে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। বেহাত হয়ে যাওয়া কোনো সম্পদের পুনর্দখল পেতে পারেন। পড়াশোনার প্রতি আনন্দবোধ করতে পারেন।
বৃষ (২১ এপ্রিল-২১ মে) : আজকের দিনটিতে আপনার আত্মপ্রতিষ্ঠার চেষ্টা জোরদার করুন। সে ক্ষেত্রে সাফল্য পেতে পারেন। শরীর ভালো থাকতে পারে। মানসিক শান্তি বজায় থাকার সম্ভাবনা আছে। দাম্পত্য সম্পর্ক ভালো থাকতে পারে।
মিথুন (২২ মে-২১ জুন) : আজকের দিনটিতে আপনার পুরনো কোনো রোগ নতুন করে দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। গোপন শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ভ্রমণের সুযোগ পেতে পারেন।
কর্কট (২২ জুন-২২ জুলাই) : আজকের দিনটিতে আপনার আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে। রাজনীতিবিদদের জন্য দিনটি শুভ। সাংগঠনিক কাজে সুফল পাবেন। মনের গভীরে লুকায়িত কোনো আশা পূরণ হতে পারে।
সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : আজকের দিনটিতে আপনার সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে নিজের কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। বেকারদের কারো কারো চাকরি হতে পারে।
কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : আজকের দিনটি উচ্চ শিক্ষার্থীদের জন্য শুভ। উচ্চশিক্ষা অথবা কর্মসংস্থানার্থে বিদেশযাত্রার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে। আধ্যাত্মিকতার প্রতি অনুরাগ বৃদ্ধি পেতে পারে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে।
তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : আজকের দিনটিতে আপনার ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রয়-বাণিজ্যে লোকসান হতে পারে। ট্যাক্সসংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে। শরীর অসুস্থ হতে পারে। গমনেচ্ছু ব্যক্তিকে যেতে দিন।
বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : আজকের দিনটিতে আপনার ব্যবসায়িক দিক ভালো যেতে পারে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। যৌথ ব্যবসায় কর্তৃত্ব বজায় রাখতে পারবেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : আজকের দিনটিতে আপনার ব্যক্তিগত দায়-দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল নাও থাকতে পারে। কর্মস্থলে কোনো সমস্যার উদ্ভব হতে পারে। শত্রুরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। শত্রুকে দুর্বল ভাবা ঠিক হবে না।
মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : আজকের দিনটি বিদ্যার্থীদের জন্য শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। প্রেম-ভালোবাসার জন্য দিনটি অনুকূল থাকবে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। সন্তানের কোনো সাফল্য আনন্দদায়ক হতে পারে।
কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : আজকের দিনটিতে আপনার মাতৃস্বাস্থ্য ভালো যাবে। অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। মন ভালো থাকবে। স্থাবর সম্পত্তি কেনাকাটা হতে পারে। আবেগ সংযত রাখুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : আজকের দিনটিতে আপনার আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। ব্যক্তিগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। ছোট ভাই-বোনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। প্রয়োজনে তাদের সহযোগিতা পাবেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না। মানুষের কর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
x

Check Also

মন্ত্রীদের বিদেশ সফর ও অভ্যন্তরীণ চলাচলে নতুন প্রটোকল জারি

এমএনএ প্রতিবেদক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের রাষ্ট্রীয় বা সরকারি কাজে বিদেশ গমন, দেশে প্রত্যাবর্তন এবং ...