Don't Miss
Home / আজকের সংবাদ / আবদুল্লাহকে সরিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন বাছির জামাল
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন ও বিদায়ী এমডি

আবদুল্লাহকে সরিয়ে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এমডি হলেন বাছির জামাল

এমএনএ প্রতিবেদক

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল বাছির, যিনি বাছির জামাল নামেও পরিচিত।

মঙ্গলবার (১০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, তিনি বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ও সাবেক সাংবাদিক নেতা এম আবদুল্লাহ’র স্থলাভিষিক্ত হবেন। এম আবদুল্লাহ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এ পদে নিয়োগ পেয়েছিলেন।

বাছির জামাল বর্তমানে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সিনিয়র সহকারী মহাসচিব এবং দৈনিক আমার দেশ পত্রিকার চিফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন। সরকার তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ দিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর ধারা ১০(২) অনুযায়ী অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

x

Check Also

দেশের ৭ জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু, আহত বেশ কয়েকজন

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যুর খবর ...