এমএনএ সাইটেক ডেস্ক : অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আবারও মেয়ের বাবা হয়েছেন। গত সোমবার জাকারবার্গ ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে।
পোস্টে জাকার্রবার্গ জানান, আগস্টের প্রথম দিকে তার স্ত্রী প্রিসিলা চ্যান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। পরিবারের নতুন এই সদস্যের নাম ‘আগস্ট’ রাখা হয়েছে। তার আগমনে তাদের আনন্দের কথাও জানিয়েছেন জাকারবার্গ।
আগস্টকে উদ্দেশ্য করে জাকারবার্গ একটি খোলা চিঠি লিখেছেন তার এই পোস্টে। আগস্ট এবং তার প্রজন্মের সকল শিশুর জন্য এ পৃথিবীকে আরও নিরাপদ করতে সম্ভাব্য সবকিছু করবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন জাকারবার্গ।
চিঠিতে তিনি আরও লিখেছেন, ‘আমরা লিখেছি যে বিজ্ঞান ও প্রযুক্তির সকল অগ্রগতির কারণে তোমাদের প্রজন্ম আমাদের থেকে আরও উন্নত জীবন যাপন করবে। আর সেটি সম্ভব করার জন্য আমাদের কিছু দায়িত্ব রয়েছে। তোমাদের প্রজন্ম এবং তাদের ভবিষ্যৎ নিয়ে আমরা আশাবাদী।’
২০১৫ সালে মেয়ের সন্তানের বাবা হন জাকারবার্গ। মেয়ে ম্যাক্সকে সময় দিতে সে সময় দুই মাস ছুটি নিয়ে ছিলেন জার্কারবার্গ। দ্বিতীয় সন্তান্তের জন্য দুই মাস পিতৃকালীন ছুটি নেবেন ফেসবুকের প্রধান নির্বাহী।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

