Don't Miss
Home / ব্যবসা ও বাণিজ্য / ইউএইতে ট্রেড সেন্টার স্থাপন করবে এফবিসিসিআই
রাজধানী দুবাইতে ট্রেড সেন্টার

ইউএইতে ট্রেড সেন্টার স্থাপন করবে এফবিসিসিআই

এমএনএ শিল্প ও বাণিজ্য ডেস্ক :সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে রাজধানী দুবাইতে ট্রেড সেন্টার স্থাপন করতে যাচ্ছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি (এফবিসিসিআই)।শুক্রবার (১১ মার্চ) এ লক্ষ্যে বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি) অব দুবাই ও এফবিসিসিআই’র মধ্যে সঙ্গে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে।

চুক্তি অনুযায়ী, দুবাইতে এফবিসিসিআই ট্রেড সেন্টার স্থাপনে সবধরনের সহযোগিতা করবে বিবিসি-দুবাই। ট্রেড সেন্টার স্থাপনের মাধ্যমে ইউএইতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের কার্যক্রম হাতে নেবে এফবিসিসিআই। দুবাইকে হাব হিসেবে ব্যবহারের মাধ্যমে অন্যান্য দেশের সঙ্গেও ব্যবসায়িক সম্পর্ক জোরদারে কাজ করবে এফবিসিসিআইয়ের ট্রেড সেন্টার। বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী আমিরাতের ব্যবসায়ীদের নানা ধরনের সহযোগিতা করবে এই ট্রেড সেন্টার।

এফবিসিসিআই’র পক্ষে সভাপতি মো. জসিম উদ্দিন ও বিবিসি-দুবাই এর পক্ষে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান সমঝোতা স্মারকে সই করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান প্রফেসর শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মো. হাবীব উল্লাহ ডন, পরিচালক এম.জি. আর নাসির মজুমদার, মোহাম্মেদ বজলুর রহমান ও মো. নিজাম উদ্দিন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...