Don't Miss
Home / আজকের সংবাদ / উয়েফার সেরা তিনে মেসি-রোনালদো-বুফন

উয়েফার সেরা তিনে মেসি-রোনালদো-বুফন

এমএনএ স্পোর্টস ডেস্ক : উয়েফার সেরা তিনে মেসি-রোনালদো-বুফন থাকলেও ঠাঁই হয়নি এ মুহুর্তে পৃথিবীর সবচেয়ে দামি খেলোয়াড় নেইমারের।

চ্যাম্পিয়ন্স লিগের গেল আসরের পর্দা নেমেছে দুই মাসেরও বেশি। ইউরোপ সেরা এই শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগে শেষ হলেও রয়ে গেছে এর রেশ। এরই ধারাবাহিকতায় ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা এবার ঘোষণা করেছে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলারের খসড়া তালিকা। এই তালিকা থেকে বেছে নেওয়া হবে ইউরোপের সেরা খেলোয়াড়কে। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনালদো, জিয়ানলুইজি বুফনরা খসড়া তালিকায় থাকলেও জায়গা হয়নি নেইমারের।

উয়েফার অন্তর্ভূক্ত ৫৫টি ফুটবল ফেডারেশনের সাংবাদিকদের ভোটে বেছে নেওয়া হবে ইউরোপের সেরা ফুটবলারকে। মোনাকোতে আগামী ২৪ আগস্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তালিকাভূক্ত ফুটবলারদের মধ্য থেকে বেছে নেওয়া হবে ইউরোপের সেরা ফুটবলারকে। এই তালিকা তৈরি করা হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের গেল আসরে ফুটবলারদের পারফরম্যান্সের ভিত্তিতে।

খেলার পজিশন অনুযায়ী আলাদা করে মনোনীত করা হয়েছে ফুটবলারদের। স্ট্রাইকার পজিশনে সেরা ফুটবলারের তালিকায় আছেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো, বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসি। আরও আছেন জুভেন্টাসের তরুণ তুর্কি পাওলো দিবালা। তবে এই তালিকায় জায়গা হয়নি সাবেক বার্সেলোনা তারকা নেইমারের।

সেরা মিডফিল্ডার পজিশনে আধিপত্য বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ। এই তালিকায় মনোনীত হয়েছেন রিয়াল মাদ্রিদের তিন মিডফিল্ডার ক্যাসেমিরো, টনি ক্রুস ও লুকা মদ্রিচ।

সেরা ডিফেন্ডারের তালিকায় জায়গা করে নিয়েছেন জুভেন্টাসের সাবেক ফুটবলার লিওনার্দো বোনুচ্চি, রিয়াল মাদ্রিদের দুই তারকা সার্জিও রামোস ও মার্সেলো। সেরা গোলরক্ষকের পুরস্কার উঠবে জুভেন্টাস অধিনায়ক জিয়ানলুইজি বুফন, বায়ার্ন মিউনিখের ম্যানুয়েল ন্যয়ার অথবা অ্যাটলেটিকো মাদ্রিদের জান অবলাকের হাতে।

x

Check Also

সক্ষমতা

জেলা-উপজেলা হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকারঃ প্রধানমন্ত্রী তারেক রহমান

এমএনএ জাতীয় ডেস্কঃ জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় ...