Don't Miss
Home / কৃষি ও খাদ্য / এফএলজেএফের নতুন কমিটিতে সভাপতি তরিকুল, সম্পাদক জাহিদ নির্বাচিত

এফএলজেএফের নতুন কমিটিতে সভাপতি তরিকুল, সম্পাদক জাহিদ নির্বাচিত

এমএনএ প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ খাত নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন ফিশারিজ অ্যান্ড লাইভস্টক জার্নালিস্টস ফোরামের (এফএলজেএফ) ২০২৬-২৮ সেশনের ১১ সদস্যের কমিটি গঠন হয়েছে। এতে দৈনিক আমার বাঙলার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম সুমন সভাপতি ও সমকালের সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ মে) রাজধানীর একটি হোটেলে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মহসীনুল করিম লেবু।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. মামুন হাসান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আবু আলী।

কমিটির অন্যরা হলেন- সহ-সভাপতি মোহম্মদ নঈমুদ্দীন (রাইজিংবিডি), যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজীদ মুন্সী (আলোকিত স্বদেশ), অর্থ সম্পাদক শাহজাহান মোল্লা (আমাদের সময়), সাংগঠনিক সম্পাদক শওকত আলী (দেশ রুপান্তর) ও দপ্তর সম্পাদক  মো. বেলাল হোসেন (আমার দেশ)।

কার্যনির্বাহী সদস্য জলিল মুন্না রায়হান (ইত্তেফাক), কাওসার আজম (নয়া দিগন্ত), নাসির উদ্দিন (বাংলাদেশ টেলিভিশন) ও শাহাদাৎ হোসেন বিপ্লব (বিজনেস স্ট্যান্ডার্ড)।

x

Check Also

জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয় হত্যা: মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছরের কারাদণ্ড; বললেন, ফরমায়েশী

আদালত প্রতিবেদক জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় ...