Don't Miss
Home / হোম স্লাইডার / এসিসির সভাপতি হলেন নাজমুল হাসান পাপন

এসিসির সভাপতি হলেন নাজমুল হাসান পাপন

এমএনএ স্পোর্টস ডেস্ক : এশিয়ান ক্রি‌কেট কাউন্সিলের (এসিসি) সভাপতি হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পুননির্বাচিত সভাপতি নাজমুল হাসান পাপন। এর ফলে আগামী ২ বছরের জন্য চতুর্থ বাংলাদেশি হিসেবে এসিসি’র সভাপতিত্ব করবেন তিনি।

আজ শনিবার পাকিস্তানের লাহোরে এসিসির বার্ষিক সভায় নাজমুল হাসানকে আনুষ্ঠানিকভাবে সংস্থাটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান এহসান মনির স্থলাভিষিক্ত হলেন।

জানা গেছে, আজ শনিবার লাহোরে এসিসি’র বার্ষিক সাধারণ সভা শেষে তাকে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী পাকিস্তান সভাপতি এহসান মানি।

এর আগে ১৯৮৯-৯১ মেয়াদে প্রথম বাংলাদেশি সভাপতি ছিলেন আনিসুল ইসলাম মামুদ। ২০০২-০৪ পর্যন্ত দ্বিতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন আলী আজগর লবি। আর ২০১০-১২ পর্যন্ত তৃতীয় মেয়াদে সভাপতি ছিলেন আহ ম মোস্তফা কামাল।

এসিসির এজিএমে অংশ নিতে গতকাল শনিবার ভোরে লাহোর পৌঁছান আইসিসির সিইও ডেভ রিচার্ডসন এবং আইসিসির গেম ডেভেলপমেন্টের অন্যতম শীর্ষ কর্মকর্তা বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলও।

উল্লেখ্য, এশিয়ার ক্রিকেটের উন্নয়ন ও অগ্রগতির জন্য ১৯৮৩ সালে গঠিত হয় এসিসি। শুরুতে এশিয়ান ক্রিকেট কনফারেন্স নামে গঠিত হলেও পরে নাম বদলে হয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

এশিয়ার ক্রিকেটের অভিভাবক সংস্থা এসিসির প্রধান হন মূলত এ অঞ্চলের চার টেস্ট খেলিয়ে দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও বাংলাদেশ থেকেই। এটা চলমান প্রক্রিয়া ও পালাবদলের মাধ্যমে হয়ে থাকে।

এক মেয়াদে ভারত থেকে হলে পরের মেয়াদের সভাপতি নিযুক্ত হন অন্য টেস্ট খেলিয়ে দেশ থেকে। সাধারণত ভারত, পাকিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড মনোনীত প্রতিনিধি বা সভাপতিরাই হন এসিসির প্রেসিডেন্ট।

সেই চলমান প্রক্রিয়ায় এবার এশীয় ক্রিকেটের অভিভাবক সংস্থা এসিসির শীর্ষ কর্তা হলেন নাজমুল হাসান পাপন।

চতুর্থ বাংলাদেশি হিসেবে এসিসির সভাপতির দায়িত্ব পেলেন নাজমুল হাসান। ১৯৮৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে এসিসির সভাপতি হয়েছিলেন আনিসুল ইসলাম মাহমুদ।

এরপর ২০০২ থেকে ২০০৪ মেয়াদে আলী আসগর লবি ও ২০১০ থেকে ২০১২ পর্যন্ত আ হ ম মুস্তফা কামাল এসিসির সভাপতির দায়িত্ব পালন করেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...