Don't Miss
Home / হোম স্লাইডার / কঙ্কনা কুৎসিত চরিত্রের মেয়ে : অধ্যয়ন

কঙ্কনা কুৎসিত চরিত্রের মেয়ে : অধ্যয়ন

এমএনএ বিনোদন ডেস্ক : কঙ্কনা রানাউত কুৎসিত চরিত্রের মেয়ে বলে দাবি করেছেন তার প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন। সুমনের এমন বক্তব্যে আগুনে ঘি ঢালার অবস্থা সৃষ্টি করেছে বলিউড পাড়ায়।

কারণ বলিউডে বেশ কিছুদিন ধরেই চলছে হৃত্বিক রোশন ও কঙ্গনা রানাউতের প্রেম-প্রেম লড়াই।

Kanganaএই লড়াইয়ে কঙ্গনা রানাউত অনেকটাই এগিয়ে ছিলেন। তবে হঠাৎ করেই অবস্থা যেদিকে এগোতে শুরু করেছে তাতে এবার সম্ভবত অনেকটাই পিছিয়ে পড়লেন ‘কুইন’!

এবার হৃত্বিকের সমর্থনে মুখ খুললেন কঙ্গনা রানাউতের প্রাক্তন প্রেমিক অধ্যয়ন সুমন, যিনি ছোটপর্দার পরিচিত মুখ শেখর সুমনের ছেলে।

তার দাবি— কঙ্গনাকে যারা কাছ থেকে দেখেছেন, তারা সবাই জানেন এই অভিনেত্রী বাস্তবে একজন ‘সাইকো’।

অধ্যয়নের দাবি— জীবনের সবচেয়ে খারাপ সময়টা তিনি কাটিয়েছেন কঙ্গনার সঙ্গে। আর এতে ক্যারিয়ারের মূল্যবান সময় নষ্ট হয়ে গেছে তার!

Kankona Ranwoutওই সম্পর্কের ‘বিভীষিকা’ থেকে বেরিয়ে আসতে তার পাঁচ বছর লেগেছিল তার, এমনটাই জানিয়েছেন শেখর সুমনের ছেলে অধ্যয়ন। এমনকি কঙ্গনার সঙ্গে এ জীবনে যেন আর না দেখা হয় তেমনটাই কামনা করছেন তিনি!

কারণ হিসেবে অধ্যয়ন সুমন বলছেন, কঙ্গনা নাকি তাকে ব্যবহার করেছেন। এমনকি রীতিমতো ব্ল্যাকমেলও নাকি করতেন। এছাড়া সময় অসময়ে গায়ে হাতও নাকি তুলতেন এই সুন্দরী নায়িকা!

তিনি আরো অভিযোগ করেছেন, কঙ্গনা নাকি তার বাবাকে বিভিন্ন সময়েই অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। এখানেই শেষ নয়, কালো জাদুও নাকি করতেন কঙ্গনা! মাঝে-মাঝে নাকি খাবারে নিজের রক্তও মিশিয়ে দিতেন! অধ্যয়নকে নাকি শশ্মানে যেতেও বাধ্য করেছিলেন। তুকতাক করার জন্যে। কোনও চ্যানেলের শোয়ে কঙ্গনাকে প্রকাশ্যে এক পণ্ডিত নাকি পিশাচ বলেও গালি দিয়েছিলেন! সূত্র: জিনিউজ

x

Check Also

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল

এমএনএ প্রতিবেদক উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে ...