Don't Miss
Home / আজকের সংবাদ / করণ জোহরের ছবিতে অভিষেক হচ্ছে সুহানার?

করণ জোহরের ছবিতে অভিষেক হচ্ছে সুহানার?

এমএনএ বিনোদন ডেস্ক : শাহরুখ কন্যা সুহানা গ্ল্যামার জগতে অনেকটাই আলোচিত। আর তাকে নিয়ে নতুন পরিকল্পনা আঁটছেন করণ জোহর। কী সেই পরিকল্পনা? এবার নাকি বি টাউনে আসছেন সুহানা খান। তাও আবার করণ জহরের হাত ধরে।

বাবা কিং খান। বলিউডের অনেকটাই দীর্ঘদিন ধরে তার দখলে। তাই তার সন্তানরা যে ফোকাসে থাকবেন এ তো নতুন নয়। এতদিন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ানের বলিউডে অভিষেক নিয়ে জল্পনা চলছিল। এ বার শোনা যাচ্ছে শাহরুখের মেয়ে সুহানার নাম। শোনা যাচ্ছে খ্যাত পরিচালক করণ জোহরের হাত ধরে নাকি বলিউডে অভিষেক হতে যাচ্ছে সুহানার।

সম্প্রতি করণ জোহরের অফিসে যখন সুহানা গিয়েছিলেন, সেখানে প্রফেশনাল হেয়ার স্টাইলিস্ট ও মেকআপ আর্টিস্ট ছিলেন। আলাদা করে সুহানার ফটোশুট হয়েছে। সুহানা নাকি ক্যামেরার সামনে ভাল ভাবেই পারফর্ম করেছেন।

শাহরুখের পরিবারের দীর্ঘ দিনের বন্ধু করণ। তাই কিং খানের পরের জেনরেশনের অভিষেক করণের হাত ধরে হতেই পারে। কিন্তু শাহরুখ নিজে ছেলে-মেয়ের পড়াশোনাকে খুব গুরুত্ব দেন। আরিয়ানের বিষয়ে যত বার জল্পনা তৈরি হয়েছে,তত বারই শাহরুখ ছেলের পড়াশোনার বিষয়ে ফোকাস করতে বলেছেন। যদিও সুহানার বলিউডে এন্ট্রি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি শাহরুখ।

সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইকে সুহানা খানকে দেখে প্রত্যেকের মাথা ঘুরে যায়। একজন হেয়ার স্টাইল এবং মেকআপ আর্টিস্ট নিয়ে ল্যাকমে উইকে হাজির হন কিং খান কন্যা। এরপর যে লুক নিয়ে সবার সামনে আসেন সুহানা, তা দেখে চোখ চড়কগাছ হয়ে যায় প্রত্যেকের। এরপরই শোনা যায়, করণ জোহরের অফিস থেকেই নাকি ওই হেয়ার স্টাইলিশ এবং মেকআপ আর্টিস্ট পাঠিয়ে সাজিয়ে তোলা হয় সুহানাকে।

যদিও এ বিষয়ে মুখ খোলেননি করণ জোহর কিংবা শাহরুখ খান। তবে শাহরুখ খান বার বার জানিয়েছেন, আরিয়ান কিংবা সুহানা, কারও ক্যারিয়ার নিয়েই তিনি কোনও হস্তক্ষেপ করবেন না। ওদের যদি মনে হয় অভিনয়কে পেশা হিসেবে নেবে, তাহলে আদের বাঁধা দেয়া হবে না।

তবে হঠাৎ করে করণ জোহর কেন সুহানা খানকে ধর্ম প্রডাকশন থেকে লঞ্চ করাচ্ছেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ ইতোমধ্যেই শ্রীদেবী কন্যা জাহ্নবীকে বড় ব্রেক দিচ্ছেন করণ। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ছবির সিক্যুয়েলে শ্রীদেবী কন্যাকে করণ নিয়ে আসছেন। অন্যদিকে সাইফ কন্যা সারা ইতিমধ্যেই পরিচালক অভিষেক কাপুরের হাত ধরে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলিউড অভিষেক করার জন্য।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...