Don't Miss
Home / আন্তর্জাতিক / করোনার নতুন প্রজাতির অস্থিত্ব মিলল যুক্তরাজ্যে, ইটালিতেও ছড়িয়েছে, ইউরোপ জুড়ে আতংক।

করোনার নতুন প্রজাতির অস্থিত্ব মিলল যুক্তরাজ্যে, ইটালিতেও ছড়িয়েছে, ইউরোপ জুড়ে আতংক।

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের জন্য মানুষের জন্য  সর্বোচ্চ পর্যায়ের বিধিনিষেধ আরোপ করেছে ব্রিটিশ সরকার। কারণ  করোনাভাইরাসের নতুন একটি বৈশিষ্ট্য বা ভ্যারিয়ান্ট দ্রুত ছড়িয়ে পড়েছে দেশটিতে।

এছাড়া ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে ক্রিসমাসে মানুষের মেলামেশায় কঠোর বিধিনিষেধ আরোপ এবং যুক্তরাজ্যের সঙ্গে অন্য দেশগুলোর ভ্রমণ নিষেধাজ্ঞাও দেয়া হয়েছে।
সাম্প্রতিক সময়ে ছড়িয়ে পড়া এই করোনার  বৈশিষ্ট্য ভাবিয়ে তুলেছে ব্রিটিশ সরকারকে যা দ্রুত ছড়িয়ে পড়ছে।ব্রিটিশ সরকারের সংক্রমণ বিষয়ক উপদেষ্টারাও মোটামুটি নিশ্চিত যে এটা করোনাভাইরাসের অন্য ভ্যারিয়ান্টের তুলনায় দ্রুত ছড়িয়ে পড়ে।

ইতিমধ্যে কিন্তু মাত্র কয়েক মাস আগেও ইংল্যান্ডে যার কোন অস্তিত্ব ছিল না, কয়েক মাস পরে এসে সেই নতুন একটি ভ্যারিয়ান্ট বা বৈশিষ্ট্য-বিশিষ্ট করোনাভাইরাস কিভাবে এতটা ছড়িয়ে পড়লো?

ব্রিটেনের পর  ইটালিতেও এক রোগীর দেহে মিলল করোনাভাইরাসের নতুন স্ট্রেন (প্রজাতি)। রবিবার সে দেশের স্বাস্থ্যমন্ত্রণালয় সূত্রে এ কথা জানানো হয়েছে।

ইটালির স্বাস্থ্যমন্ত্রণালয় জানিয়েছে, কয়েক দিন আগেই ব্রিটেন থেকে এক আক্রান্ত ও তাঁর সঙ্গী ইটালিতে ফেরেন। বিমানে প্রথমে তাঁরা রোমের ফিউমিসিনো বিমানবন্দরে নামেন। আপাতত তাঁদের আইসোলেশনে রাখা হয়েছে।

করোনাভাইরাসের এই নতুন স্ট্রেন প্রথম মেলে ব্রিটেনে। এই স্ট্রেন বা প্রজাতি আগের তুলনায় দ্রুত গতিতে ছড়াচ্ছে। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে ব্রিটিশ প্রশাসন। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড এবং লন্ডনে নতুন করে লকডাউন ঘোষণা করেছে বরিস জনসনের সরকার। নতুন এই স্ট্রেনকে নিয়ে গোটা ইউরোপে আতঙ্ক ছড়িয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন, করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মানা এবং  টিকা না পাওয়া পর্যন্ত মাস্ক ব্যবহারে গুরুত্ব দিয়েছেন।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...