Don't Miss
Home / আন্তর্জাতিক / করোনায় প্রথম মৃত্যুর একবছর আজ

করোনায় প্রথম মৃত্যুর একবছর আজ

 এমএনএ সংবাদ ডেস্ক : করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর এক বছর আজ। গত বছর এই দিনে চীনের হুবেই প্রদেশে ৬১ বছর বয়সী এক ব্যক্তি করোনায় মারা যান।

এক বছরের ব্যবধানে, বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৯ কোটি ছাড়িয়েছে। প্রাণহানি ১৯ লাখের বেশি।

বিজ্ঞানীদের ধারণা, ২০১৯ এর শেষ দিকে উহানের সামুদ্রিক বাজার থেকে এই ভাইরাস ছড়িয়েছে। যদিও এমনটা মানতে নারাজ চীন। সেই সাথে সার্বিক তথ্য দিতে চীন ছলচাতুরীর আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ অনেক দেশের।

বিশ্বব্যাপী করোনার এখন দ্বিতীয় ঢেউ চলছে। বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। ইতিমধ্যে করোনাভাইরাসের টিকা আবিষ্কার হয়েছে।বিশ্ববাসীর প্রত্যাশা খুব শীঘ্রই করোনার লাগাম টেনে ধরা সম্ভব হবে।

x

Check Also

১০০টি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনসহ একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

এমএনএ প্রতিবেদক জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) মোট ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ ...