Don't Miss
Home / জাতীয় / করোনা টিকার বুস্টার ডোজ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই : সেব্রিনা ফ্লোরা
নিবন্ধনের প্রয়োজন নেই

করোনা টিকার বুস্টার ডোজ নিতে নিবন্ধনের প্রয়োজন নেই : সেব্রিনা ফ্লোরা

এমএনএ জাতীয় ডেস্ক : করোনা টিকার বুস্টার ডোজ নিতে নতুন করে কোনো নিবন্ধনের প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।বুধবার গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকদের করোনা টিকাদান কর্মসূচি উদ্বোধনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ‌‘সুরক্ষা অ্যাপে’র সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে খুব শিগগিরই সারাদেশে দ্বিতীয় ডোজ নেয়া মানুষের কাছে বুস্টার ডোজের জন্য এসএমএস চলে যাবে। বুস্টার দিতে টিকার কোনো সংকট দেখা দেবে না। দেশে পর্যাপ্ত করোনার টিকা মজুদ রয়েছে। শঙ্কিত হওয়ার কিছু নেই। গ্রাম পর্যায়েও টিকা নেয়া মানুষ বুস্টার ডোজ পাবে।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদফতরের ঢাকা বিভাগের পরিচালক ডা. বেলাল হোসেন, ন্যাশনাল নিউটিশনের সার্ভিসের পরিচালক ডা. মোস্তাফিজুর রহমান, গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. প্রনয় ভূষণ দাসসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

x

Check Also

বগুড়ার উন্নয়ন নিয়ে যখন কাজ শুরু করেছি, তখন নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

বগুড়া প্রতিনিধি বগুড়া জেলা গত ২০ বছর উন্নয়ন বঞ্চিত ছিল। এখন এই বগুড়ার উন্নয়ন নিয়ে ...