এমএনএ রাজনীতি ডেস্ক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কর্তৃত্ববাদী সরকার সবকিছুতেই বাধা দিচ্ছে। এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখন শুধু বাধাই নয় দমন করে সব বন্ধ করতে চায়। রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে চায় না৷
বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে বিএনপি মহাসচিব এ কথা বলেন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীরা মহাসচিবকে নিয়ে সেখানে যান। তবে আজ তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
যদিও মির্জা ফখরুল অভিযোগ করেছেন, আজও তাদের ২৫ জন নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। ওই দিনের ঘটনায় ১৮৭ রাউন্ড শর্ট গান ছুড়েছে পুলিশ৷ গতকাল নরসিংদীতে স্বেচ্ছাসেবক দলের মানবিক কার্যক্রমে ভাঙচুর চালিয়েছে ক্ষমতাসীনরা।
এ সময় মির্জা ফখরুল আরও জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া টিকার ২য় ডোজ নেওয়ার পর ভালো আছেন। সুস্থ আছেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

