Don't Miss
Home / আজকের সংবাদ / কুমিল্লায় দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

কুমিল্লায় দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

এমএনএ রিপোর্ট : কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলার ধনাইছড়িতে বাড়ির রাস্তা নিয়ে বিরো জের ধরে দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

পূর্ব বিরোধের জের ধরে তাদের হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন, গিয়াস উদ্দিন (৫০) ও জামাল হোসেন Comilla(৪৫)। তাঁদের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশের রাস্তা নিয়ে স্থানীয় ফরিদ উদ্দিনের সঙ্গে জামাল হোসেনের বিরোধ চলছিল। রাতে এলাকার কালির বাজার থেকে বাড়ি ফিরছিলেন জামাল হোসেন ও গিয়াসউদ্দিনন। পথে আগে থেকে ওত পেতে থাকা ফরিদ উদ্দিন তার লোকদের নিয়ে জামাল হোসেনের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই জামাল হোসেনের মৃত্যু হয়। গিয়াসকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে আনার পর রাত পৌনে ১১টার দিকে তার মৃত্যু হয়।

রাত সাড়ে ১১টায় সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ওই রাস্তা নিয়ে ফরিদের বিরুদ্ধে মামলা করেছিলেন জামাল। ওই মামলায় ফরিদ সম্প্রতি জেলও খাটেন। এতে ক্ষিপ্ত হয়ে ফরিদের লোকজন এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।

ওসি নজরুল আরও বলেন, দু’জনকে হত্যা করা হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Save

Save

Save

x

Check Also

টানা ৫ ঘণ্টার বেশি গাড়ি চালানো যাবে না, সতর্ক করল বিআরটিএ

এমএনএ প্রতিবেদক একটানা দীর্ঘ সময় গণপরিবহণ চালানোর ফলে চালকদের ক্লান্তি, ঝিমুনি ও ঘুমের প্রবণতা বাড়ছে, ...