Don't Miss
Home / আজকের সংবাদ / খাদ্য, প্রাথমিক ও পরিসংখ্যান বিভাগের সচিব পদে নতুন নিয়োগ, রদবদল

খাদ্য, প্রাথমিক ও পরিসংখ্যান বিভাগের সচিব পদে নতুন নিয়োগ, রদবদল

এমএনএ প্রতিবেদক

সরকার খাদ্য, প্রাথমিক ও গণশিক্ষা এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে সচিব পদে নতুন নিয়োগ ও রদবদল করেছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপন মঙ্গলবার (২১ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাকে খাদ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, গ্রেড-১ পদে পদোন্নতি দিয়ে সিলেট ও বরিশালের বিভাগীয় কমিশনারদের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী এবং বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। এ সংক্রান্ত প্রজ্ঞাপন রোববার (১৯ এপ্রিল) জারি করা হয়।

তবে, তাদের স্থলাভিষিক্ত হিসেবে এখনো নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়নি সরকার।

x

Check Also

সংসদে সংরক্ষিত নারী আসনে রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র প্রার্থীদের ৫৩ মনোনয়নপত্র জমা

এমএনএ প্রতিবেদক ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল, জোট ও স্বতন্ত্র ...