Don't Miss
Home / হোম স্লাইডার / খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল
রবিবার (২০মার্চ) রাতে খালেদা জিয়ার গুলশান

খালেদা জিয়ার সঙ্গে দেখা করলেন মির্জা ফখরুল

এমএনএ রাজনীতি ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রবিবার (২০মার্চ) রাতে খালেদা জিয়ার গুলশানের বাসায় যান মির্জা ফখরুল।জানা গেছে, রাত ৮টার দিকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে ফিরোজায় যান মির্জা ফখরুল। আর বের হন রাত ১০টার দিকে। এ সময় বিএনপির মহাসচিব খালেদা জিয়ার শারীরিক অবস্থা খোঁজ নেন। একই সঙ্গে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হয় বলে জানা গেছে।

এর আগে ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন মির্জা ফখরুল। ওইদিন খালেদা জিয়ার হাতে কানাডার একটি সংস্থার দেওয়া মাদার অব ডেমোক্রেসি অ্যাওয়ার্ড তুলে দেন তিনি।
x

Check Also

টানা বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রাম ও বরিশালে জলাবদ্ধতা: নগরজীবন স্থবির, দীর্ঘমেয়াদি সমাধানের তাগিদ

এমএনএ প্রতিবেদক দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টিপাতের ফলে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম এবং দক্ষিণাঞ্চলের বরিশাল ...