Don't Miss
Home / আজকের সংবাদ / আমিরাতের ভিসা সেন্টারে বিস্ফোরণ, নিহত ১

আমিরাতের ভিসা সেন্টারে বিস্ফোরণ, নিহত ১

এমএনএ সংবাদ ডেস্ক : রাজধানীর গুলশানে এনসিসি ভবনের সামনে দুবাই ভিসা সেন্টারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

বিস্ফোরণের পরপরই সেখানে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে পৌঁছায়। পাঠানো হয়েছে বোম্ব ডিসপোজাল ইউনিটও।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গুলশান ২ এর ৯৩ নম্বর রোডের ৬ নম্বর (বাসা) ইম্পেরিয়াল ফিনান্সিয়ালের ১৪তলা ভবনের নিচতলায় আরব আমিরাত অ্যাম্বাসির ভেতরে বিকট শব্দে কাচের জানালা ভেঙে যায়। এ সময় এসি কন্ট্রোল রুমে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়।

 

x

Check Also

দিল্লি বিমানবন্দরে অপেক্ষায় রাখার প্রতিবাদে ফিরে এসেছি: জাহেদ উর রহমান

এমএনএ প্রতিবেদক ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষায় রাখার ঘটনাকে হয়রানিমূলক ...