Don't Miss
Home / অর্থনীতি / চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে : আইএমএফ
চলতি অর্থবছরে

চলতি অর্থবছর জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে : আইএমএফ

এমএনএ অর্থনীতি ডেস্ক : চলতি ২০২১-২২ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে বাড়বে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।রোববার সকালে ঢাকায় সফররত আইএমএফ টিমের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।
আইএমএফ টিমের লিডার রাহুল আনন্দ বলেন, ‘আমাদের ধারণা বাংলাদেশের রপ্তানি বৃদ্ধি ও অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধি আরও কিছুটা বাড়বে।

তিনি জানান, চলতি অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬.৬ শতাংশ হতে পারে। গত অক্টোবরে এই পূর্বাভাস ছিল ৬.৫ শতাংশ।তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে এই প্রবৃদ্ধি অর্জনে কিছু চ্যালেঞ্জও রয়েছে বলে তিনি জানান।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...