Don't Miss
Home / আজকের সংবাদ / জাতিরপিতার খুনি মোসলেহ উদ্দিনসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

জাতিরপিতার খুনি মোসলেহ উদ্দিনসহ ৫২ জনের মুক্তিযোদ্ধা সনদ বাতিল

এমএনএ সংবাদ ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি মোসলেহ উদ্দিন খানসহ ৫২ জন মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করা হয়েছে।

গত ৫ জানুয়ারি গেজেট জারি করা হলেও রোববার (১০ জানুয়ারি) প্রকাশ করা হয়।

গত ১৯ নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) ৭০তম সভায় মোসলেহ উদ্দিনসহ ৫২ জন মুক্তিযোদ্ধার সনদ বাতিলের সুপারিশ করা হয়। সেই সুপারিশের প্রেক্ষিতে তাদের সনদ বাতিল করে গেজেট প্রকাশ করা হলো।

উল্লেখ্য, মোসলেহ উদ্দিন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতিরপিতাকে স্বপরিবারে হত্যাকারীদের মধ্যে অন্যতম।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...