Don't Miss
Home / আইন আদালত / জাতিরপিতার ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ

জাতিরপিতার ম্যুরালের নিরাপত্তা নিশ্চিতে হাইকোর্টের নির্দেশ

 এমএনএ আদালত ডেস্ক : দেশের সকল জেলা-উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সসহ দেশের যে কোনো স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সব ম্যুরালের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নিতে বলেছে হাই কোর্ট।
সেই সঙ্গে আগামী এক মাসের মধ্যে জেলা-উপজেলা সদরে জাতির জনকের ম্যুরাল স্থাপনের অগ্রগতির বিষয়ে মন্ত্রীপরিষদ সচিবকে প্রতিবেদন দিতে বলেছে আদালত।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের ভার্চুয়াল হাই কোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেয়।

কয়েকটি ধর্মভিত্তিক দলের ভাস্কর্যবিরোধী অবস্থান এবং কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনার মধ্যেই আদালতের এ নির্দেশনা এল।

x

Check Also

তেলাপোকা জনতা পার্টি: ব্যঙ্গ থেকে রাজনৈতিক বার্তা, ভারতে তরুণদের নতুন ক্ষোভের প্রতীক

আন্তর্জাতিক ডেস্ক ভারতে “তেলাপোকা (ককরোচ) জনতা পার্টি” (সিজেপি) নামে এক ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন সামাজিক যোগাযোগমাধ্যম ...