Don't Miss
Home / আইনশৃঙ্খলা ও অপরাধ / জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে জাপা-ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, উত্তেজনা

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে জাপা-ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি, উত্তেজনা

সাভার প্রতিনিধি

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে জাতীয় পার্টি (জাপা) ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে।

ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং ছাত্রশক্তির পক্ষ থেকে জাকসুর সমাজসেবা সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব। সংঘর্ষে জাতীয় পার্টির অন্তত একজন নেতা আহত হয়েছেন বলে জানা গেছে।

জাতীয় পার্টির দাবি, তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ব্যানার ও ফুল নিয়ে লাইনে অপেক্ষা করছিলেন। এ সময় একটি দল পরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালায়। তবে তাদের নেতাকর্মীরা পরিস্থিতি শান্তভাবে সামাল দেন।

অন্যদিকে, জাতীয় ছাত্রশক্তির অভিযোগ, জাতীয় পার্টির স্লোগানের জবাবে তারা পাল্টা স্লোগান দিলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় জাতীয় পার্টির এক নেতা তাদের এক কর্মীর ওপর হামলা চালালে পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। পরে প্রতিক্রিয়ায় ছাত্রশক্তির নেতাকর্মীরা জাতীয় পার্টির ব্যানার ছিঁড়ে ফেলেন।

এ বিষয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, হামলাকারীরা কারা তা নিশ্চিত নয়, তবে তিনি মনে করেন স্বাধীনতাবিরোধী কোনো চক্র এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। তিনি দাবি করেন, তাদের কোনো নেতা আহত হননি এবং তারা সংযত আচরণ করেছেন।

অন্যদিকে আহসান লাবীব বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকেই প্রথমে উত্তেজনা সৃষ্টি করা হয় এবং হামলার ঘটনার পরই পাল্টা প্রতিক্রিয়া দেখা দেয়।

এ ঘটনার প্রেক্ষিতে শামীম হায়দার পাটোয়ারী আরও অভিযোগ করেন, একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে জাতীয় পার্টিকে সংসদের বাইরে রাখা হয়েছে। তিনি বলেন, এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না এবং জাতীয় পার্টি আবারও রাজনীতিতে শক্তভাবে ফিরে আসবে।

x

Check Also

আড়াই বছরের মধ্যে ঢাকার চার আন্তঃজেলা বাস টার্মিনাল স্থানান্তর, আসছে রুটভিত্তিক কোম্পানি ব্যবস্থা

এমএনএ প্রতিবেদক রাজধানী ঢাকার যানজট কমানো, গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং আধুনিক পরিবহন ব্যবস্থাপনা গড়ে ...