এমএনএ খেলাধুলা ডেস্কঃ জয়ের কোনো বিকল্প নেই জার্মানির। হারলে বিদায় তাই কোস্টারিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে টিকে থাকতে চায় সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়ন দল। তাই জয় ছাড়া কিছুই যেন ভাবতে নারাজ জার্মানি। জার্মান স্ট্রাইকার মুলার কোনো চমক দেখাবে কিনা ম্যাচটিতে তা দেখার জন্যও অপেক্ষা করছে জার্মান ভক্ত-সমর্থকরা। বাঁচা-মরা লড়াইয়ের ম্যাচটি আল-বায়াত স্টেডিয়ামে আজ রাত ১টায় শুরু হবে। গত ম্যাচে হান্সি ফ্লিকের জার্মানি স্পেনের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের আসরে টিকে রয়েছে। এর আগে জাপানের কাছে প্রথম ম্যাচে ১-০ গোলে পরাজিত হয়ে তিন পয়েন্ট হারিয়েছিল লস টিকোসরা।
অন্যদিকে, স্পেনের কাছে ৭ গোলে বিধ্বস্ত হবার মধ্য দিয়ে টউর্নামেন্ট শুরু করা কোস্টারিকা দ্বিতীয় ম্যাচে জাপানকে হারিয়ে টুর্নামেন্টে ফিরে এসেছে। ৮১ মিনিটে কেইশার ফুলারের গোলে এশিয়ান জায়ান্টদের বিরুদ্ধে কোস্টারিকানদের জয় নিশ্চিত হয়। জাপানের গোলরক্ষক শুইচি হোন্ডা চেষ্টা করিয়েও তা আটকাতে পারেনি। এখন কোস্টারিকার ভাগ্যও ম্যাচের উপর নির্ভর করছে।
জাপানের সঙ্গে সমান ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা কোস্টারিকা শীর্ষে থাকা স্পেনের তুলনায় মাত্র ১ পয়েন্ট পিছিয়ে রয়েছে। জার্মানির বিপক্ষে জয়ী হলে ইতিহাসের তৃতীয়বারের মত নক আউট পর্ব নিশ্চিত করবে কনকাকাফ অঞ্চলের দেশটি। তবে স্পেন যদি জাপানকে হারাতে পারে তবে লুইস ফার্নান্দো সুয়ারেজের দলের ড্র করলেই চলবে। কিন্তু পরাজিত হলে ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা দলটি টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। ১৯৯০ সালে কোস্টারিকা শেষ ১৬ থেকে বিদায় নিয়েছিল। ৮ বছর আগে লস টিকোসরা ইতালিকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের ঐতিহাসিক জয় নিশ্চিত করেছিল। সে দলটি এবার শেষ ম্যাচে আরো এক ফুটবল জায়ান্টদের সামনে দাঁড়িয়ে, যাদের হারাতে পারলে আবারো নক আউট পর্বে যাওয়া নিশ্চিত হবে।
এদিকে প্রথম ম্যাচে এশিয়ান জায়ান্ট জাপানের কাছে বিস্ময়করভাবে হেরে গিয়ে দ্বিতীয় ম্যাচে বাঁচা মরার লড়াইয়ে স্পেনের মোকবেলা করেছে জার্মানি। ২০১৪ বিশ্বকাপ জয়ীরা ম্যাচটিতে ১-১ গোলে ড্র করে কোনমতে নিজেদের স্বপ্ন টিকিয়ে রেখেছে। ৮৩ মিনিটে ওয়ার্ডার ব্রেমেনের তারকা নিকলাস ফুলক্রুগের গোলে জার্মানির ড্র নিশ্চিত হয়। তার আগে এন্টোনিও রুডিগারের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে গিয়েছিল। নক আউট পর্বে যেতে হলে কোস্টারিকানদের বিরুদ্ধে জয় ভিন্ন অন্য কোন পথ খোলা নেই জার্মানির। ড্র করলেও এবারের আসর থেকে বিদায় নিতে হবে ফ্লিকের দলকে।
অন্যদিকে, স্পেন ও জাপান যদি ড্র করে তবে জার্মানির অন্তত ২ গোলের ব্যবধানে জিততে হবে। আর হাজিমে মোরিইয়াসুর দল যদি লা রোজাদের সঙ্গে জয়ী হয়ে আরেকটি অঘটনের জন্ম দেয়া তবে স্পেনকে বিদায় করতে হলে ফ্লিকের দলকে অন্তত ৫ গোলের ব্যবধানে কোস্টারিকাকে হারাতে হবে।
সব ধরনের টুর্নামেন্টে ১০ ম্যাচে দুটি জয় পাওয়ায় গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে জার্মানিকে মোটেই আত্মবিশ্বাস যোগাচ্ছে না। যেখানে ড্র কিংবা পরাজয়ে টানা দ্বিতীয়বারের মতো গ্রæপ পর্ব থেকে বিদায় নিবে ৪ বারের চ্যাম্পিয়নরা। এটা তাদের ফুটবলের ইতিহাসে প্রথম। একইসঙ্গে বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে জয়বিহীন জার্মান ম্যানেজার হিসেবে ইতিহার রচনা করবেন ফ্লিক। এর আগে বিশ্বকাপে একবারই কোস্টারিকাকে মোকাবেলা করেছে জার্মানি। ২০০৬ সালের ম্যাচটিতে ৪-২ গোলে জয়ী হয়েছিল জার্মানরা।
শেষ ম্যাচে কোস্টারিকা বস সুয়ারেজ অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামবেন। তবে সেন্টার-ব্যাক ফ্রান্সিকো কালভো দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় কাল খেলতে পারছেন না। ২১ বছর বয়সী ড্যানিয়েল চাকোন রক্ষণভাগে থাকবেন। সঙ্গে অভিজ্ঞ হুয়ান পাবরো ভারগাস মূল একাদশে খেলবেন। সান্ডারল্যান্ডের টিনএজার জিউসন বেনেট আগের ম্যাচে বদলি বেঞ্চে ছিলেন। কিন্তু জারসন টোরেস অথবা এন্থনি কনট্রিরাসের কেউ যদি বাদ পড়েন তবে ১৮ বছর বয়সী ডিফেন্ডারের দলে ফেরার ইঙ্গিত পাওয়া গেছে। স্পেনের বিপক্ষে ম্যাচে লেরয় সানে ফেরায় ফ্লিক দুশ্চিন্তা মুক্ত হয়েছিলেন। বদলি হিসেবে হাঁটুর ইনজুরি কাটিয়ে দ্বিতীয়ার্ধে সানে খেলতে নেমেছিলেন। দলে নতুন কোন ইনজুরি শঙ্কা নেই। সানে মূল দলে ফিরলে লিও গোরেতকা বদলি বেঞ্চে চলে যাবেন।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

