Don't Miss
Home / সাহিত্যপাড়া / বিশ্বকাপের খোলা মঞ্চে অশ্লীলতার শিকার হলেন নোরা ফাতেহি
মঞ্চে

বিশ্বকাপের খোলা মঞ্চে অশ্লীলতার শিকার হলেন নোরা ফাতেহি

এমএনএ বিনোদন ডেস্কঃ কাতার বিশ্বকাপের খোলা মঞ্চে নোরা ফাতেহি অশ্লীলতার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, জনপ্রিয় ‘সাকি সাকি’ গানে মন-প্রাণ উজাড় করে নাচছেন নায়িকা।

আচমকাই তার পেছনে চলে আসেন এক ব্যাকগ্রাউন্ড ড্যান্সার। ড্যান্সারের ব্যবহার নিয়েই যত শোরগোল।

এতে দেখা যায়, নাচের মাঝেই নোরাকে অদ্ভুতভাবে ছুঁতে থাকেন ওই ব্যক্তি। ওই ভিডিও দেখেই আপাতত অবাক ও ক্রুদ্ধ তার অনুরাগীরা। তাদের একটাই প্রশ্ন—ওই ব্যক্তির উদ্দেশ্য কী ছিল?

এই প্রসঙ্গে এখনও প্রকাশ্যে মন্তব্য করতে দেখা যায়নি নোরাকে। কিন্তু আলোচনা থামেনি। তাই অনুরাগীরা অভিনেত্রীর উত্তরের অপেক্ষায় আছেন।

সম্প্রতি নোরাকে দেখা গিয়েছিল ‘থ্যাঙ্ক গড’ ছবিতে।

x

Check Also

জামায়াত ফেরেশতাদের দল নয় : ডা. শফিকুর রহমান

এমএনএ নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ...