জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
Posted by: News Desk
October 28, 2017
এমএনএ ফিচার ডেস্ক : চলতি সপ্তাহের ২৮ অক্টোবর থেকে ০৩ নভেম্বর এই সাত দিনের রাশিফল নিয়ে তৈরি হয়েছে এ বিশেষ প্রতিবেদন। নতুন সূর্যালোকে জেনে নিন চলতি সপ্তাহটি আপনার কি রকম যাবে?
আসলে আপনি নিজেই নিজের আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি। আসুন, রাশিচক্র অনুযায়ী জেনে নেয়া যাক আজকের দিনটি আপনার কেমন যাবে?
মেষ রাশি (২১ মার্চ–২০ এপ্রিল) : চলতি সপ্তাহে আপনার সামাজিক যোগাযোগ ও মর্যাদা বাড়বে। রাজনীতির সঙ্গে সম্পৃক্তদের জন্য সময় অনুকূল থাকবে। কারও সঙ্গে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে, তর্ক এড়িয়ে চলুন। কারও কারও ক্ষেত্রে প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে পারে। পেশাগত কোনো সুখবর পেতে পারেন। ঠিকাদারি কাজের সঙ্গে সম্পৃক্তরা কোনো কাজ হাতে পেতে পারেন।
বৃষ রাশি (২১ এপ্রিল–২১ মে) : চলতি সপ্তাহে আপনার আধ্যাত্মিকতার প্রতি আগ্রহ বাড়বে। কেউ কেউ তীর্থ ভ্রমণে যেতে পারেন। দূরের যাত্রা শুভ। বৈদেশিক বাণিজ্যে আর্থিক লেনদেনে সচেতন থাকুন। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। কেউ কেউ পিতৃস্বাস্থ্য নিয়ে চিন্তিত হতে পারেন। আপনার বিশেষ কোনো দক্ষতা ও যোগ্যতার জন্য সম্মানিত হতে পারেন। আর্থিক দিক ও প্রেমের সম্পর্ক খুব একটা ভালো নাও যেতে পারে।
মিথুন রাশি (২২ মে–২১ জুন) : চলতি সপ্তাহে আপনার সাময়িক মানসিক চাপ বাড়তে পারে। কর সম্পর্কিত কাজে ব্যস্ততা বাড়তে পারে। গোপন কোনো বিষয়ে শলাপরামর্শ হতে পারে। সামাজিক কোনো কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। বিশেষ কারও পরামর্শ লাভ করতে পারেন। ভ্রমণ হতে পারে। মনের মধ্যে প্রেম রোমান্স খেলা করতে পারে।
কর্কট রাশি (২২ জুন–২২ জুলাই) : চলতি সপ্তাহে আপনি কোনো বিষয়ে সুখবর আশা করতে পারেন। মনের কোনো আশা পূরণ হতে পারে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি ঝুঁকিপূর্ণ। কর সম্পর্কিত কাজে ব্যস্ততা বাড়বে। আইনগত বিষয়ে সচেতন থাকুন। জীবন ও জগত সম্পর্কে নতুন কোনো ধারণা লাভ করবেন। কেউ কেউ মনের মানুষের খোঁজ পেতে পারেন।
সিংহ রাশি (২৩ জুলাই–২৩ আগস্ট) : চলতি সপ্তাহে আপনার মানসিক চাপ বাড়বে। শরীর কম ভালো যেতে পারে। নির্ধারিত সময়ে হাতের কাজ শেষ করা কঠিন হতে পারে। সহকর্মীদের কেউ আপনাকে ভুল বুঝতে পারে। ভুল বুঝাবুঝি এড়াতে অন্যের চেতনার স্তর বুঝে কথা বলুন। ব্যবসায়িক কোনো সুযোগ হাতে আসতে পারে। অবিবাহিত বিয়ের যোগ রয়েছে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে।
কন্যা রাশি (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর) : চলতি সপ্তাহে আপনি অতীত অভিজ্ঞতা ও যুক্তির আলোকে কোনো সমস্যা সমাধান করতে সক্ষম হবেন। বিশেষ কোনো সমস্যা সমাধানে কৌশলী হওয়ার প্রয়োজন আছে। প্রেমিক প্রেমিকাদের জন্য সময় খুব একটা ভালো যাবে না। ভুল কোনো সিদ্ধান্তের জন্য পদস্থলনের আশংকা রয়েছে।
তুলা রাশি (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর) : চলতি সপ্তাহে আপনার কোনো চাওয়া পূরণ হতে পারে। পারিবারিক সুসম্পর্ক বজায় থাকবে। মনের মানুষের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন। ক্রীড়া কিংবা বিনোদনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে পারেন। মিডিয়াকর্মীরা কোনো সুখবর আশা করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৪ অক্টোবর–২২ নভেম্বর) : চলতি সপ্তাহে আপনার যোগাযোগমূলক কাজে গতি বাড়বে। বিশেষ কারও সঙ্গে আলোচনা কিংবা যোগাযোগ হতে পারে। স্বল্প দূরত্বে ভ্রমণ হতে পারে। কেউ কেউ স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সুযোগ পেতে পারেন। পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দময় সময় কাটানোর সুযোগ পেতে পারেন। আপনার বিশেষ কোনো কাজে সাফল্য পেতে পারেন।
ধনু রাশি (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) : চলতি সপ্তাহে আপনার হাতে অর্থকড়ি আসতে পারে। কেউ কেউ ব্যাংকিং সংক্রান্ত কাজে সম্পৃক্ত হতে পারেন। চোখের কোনো সমস্যা দেখা যেতে পারে। কেউ আপনার কথায় ভুল বুঝতে পারে। ঝামেলা এড়াতে স্থানকালপাত্র বিবেচনা করে কথা বলুন। আপনার পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করুন। কোনো সুখবর পেতে পারেন।
মকর রাশি (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি) : চলতি সপ্তাহে আপনার শরীর ও মন মোটামুটি ভালো থাকবে। মনের মধ্যে সন্দেহপ্রবণতা বেড়ে যেতে পারে। অন্যের সম্পর্কে আপনার কোনো কোনো ধারণা মিথ্যাও হতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। হাতে নগদ প্রবাহ বাড়বে। কোনো বিষয়ের রহস্য উদঘাটন করতে সক্ষম হবেন। ভ্রমণ হতে পারে।
কুম্ভ রাশি (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) : চলতি সপ্তাহে আপনার দায়দায়িত্ব বাড়বে। অসুস্থ কাউকে দেখতে যেতে পারেন। আইনগত বিষয়ে সচেতন থাকুন। কেউ কেউ বিদেশ ভ্রমণে যেতে পারেন। বৈদেশিক যোগাযোগ ও বাণিজ্য শুভ। আর্থিক দিক ভালো যাবে। গৃহে অতিথি আসতে পারে। অপ্রয়োজনীয় ঝুঁকি এড়িয়ে চলুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ) : চলতি সপ্তাহে আপনার আয় উপার্জন বৃদ্ধির সুযোগ পেতে পারেন। অভিজ্ঞ কারও দিকনির্দেশনা আপনাকে মানসিকভাবে প্রফুল্ল রাখবে। বড় ভাইবোনের সহযোগিতা ও আনুকূল্য পাবেন। বন্ধুবান্ধবের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ পেতে পারেন। ভ্রমণ হতে পারে। বিবাহিতদের দাম্পত্য সুসম্পর্ক বজায় থাকবে।
বিশেষ সতর্কীকরণ : জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে। তবে এটা মনে রাখতে হবে রাশি কখনো ভাগ্যের নিয়ন্ত্রক হতে পারে না।মানুষেরকর্মই নিয়ন্ত্রণ করে তার ভাগ্যকে। জ্যোতিষশাস্ত্র কেবল কিছু সূত্র ধরে সম্ভাবনার পথ বাতলে দেয়।
চলতি আপনার যাবে সপ্তাহটি জেনে নিন কি রকম 2017-10-28