Don't Miss
Home / আন্তর্জাতিক / জো বাইডেনের শপথের দিন সহিংসতার আশংকা

জো বাইডেনের শপথের দিন সহিংসতার আশংকা

এমএনএ আন্তর্জাতিক ডেস্ক :  যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট হাউজ বা রাজ্য আইনসভার সামনে বিক্ষোভকারীদের ছোট ছোট দল দেখা গেছে, যাদের কেউ কেউ ছিল আবার সশস্ত্র। ওয়াশিংটন ডিসি’র ক্যাপিটল ভবনে সহিংস হামলার পর জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানকে কেন্দ্র সহিংসতার আশঙ্কা করা হচ্ছে।

টেক্সাস, ওরেগন, মিশিগান, ওহাইও এবং অন্যান্য কিছু রাজ্যের স্থানীয় ক্যাপিটল ভবনের বাইরে বিক্ষোভ হয়েছে।

কিন্তু নিরাপত্তা কড়াকড়ি আরোপ করার পর আমেরিকার বহু সরকারি ভবনেই রবিবার দিনটি মোটামুটি নিরুত্তাপ কেটেছে।

এফবিআই সতর্ক করে বলেছে, বুধবার নতুন প্রেসিডেন্টের অভিষেককে সামনে রেখে সশস্ত্র বিক্ষোভ হতে পারে।

গত ৬ই জানুয়ারি ট্রাম্প সমর্থকরা ওয়াশিংটন ডিসি’র ক্যাপিটল ভবনে লঙ্কাকাণ্ড ঘটানোর দু’সপ্তাহ পর প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন জো বাইডেন। ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ ৫ জন নিহত হন।

এই সপ্তাহান্তে সম্ভাব্য সহিংসতার আশঙ্কায় বহু শহরেই নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছিল। শহরগুলোতে ব্যারিকেড বসানো হয়েছিল। মোতায়েন করা হয়েছিল হাজার হাজার ন্যাশনাল গার্ড সদস্য।

x

Check Also

প্রশাসনে একাধিক রদবদল, চুক্তিভিত্তিক নিয়োগ, মহিলা অধিদপ্তরে নতুন ডিজি

এমএনএ প্রতিবেদক সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ কয়েকটি দপ্তরে চুক্তিভিত্তিক নিয়োগ এবং পদায়নের মাধ্যমে একাধিক রদবদল এনেছে। ...