Don't Miss
Home / আজকের সংবাদ / টাইগারদের ঐতিহাসিক জয়ে প্রাণঢালা অভিনন্দন : মীর মোশাররেফ হোসেন

টাইগারদের ঐতিহাসিক জয়ে প্রাণঢালা অভিনন্দন : মীর মোশাররেফ হোসেন

এমএনএ স্পোর্টস ডেস্ক : শততম টেস্টে ঐতিহাসিক জয়ে টাইগারদের প্রাণঢালা অভিনন্দন জানিয়ে মোহাম্মদী গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মীর মোশাররেফ হোসেন বলেন, এরকম একটি স্মরণীয় বিজয়ের জন্য আমি সত্যিই অভিভূত এবং আনন্দিত। ক্রিকেটারদের একাগ্রতা এবং ইতিবাচক মনোভাবই বাংলাদেশের জয় সুনিশ্চিত করেছে।

তিনি আরও বলেন, শ্রীলঙ্কাও দ্বিতীয় ইনিংসে দারুন খেলেছে। বিশেষ করে শেষের দিকে ব্যাটসম্যানরা দুর্দান্ত খেলে বড় স্কোর তৈরিতে সাহায্য করেছে। সর্বোপরি টাইগারদের এই স্বপ্নের জয়ে দলের খেলোয়াড়, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্মকর্তা-কর্মচারী ও ক্রিকেট ভক্তদের উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।

শততম টেস্টে বাংলাদেশ দলের স্মরণীয় জয়ের পর প্রতিক্রিয়া জানতে চাইলে মোহাম্মদী গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মীর মোশাররেফ হোসেন এসব কথা বলেন।

প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা জানান, বাংলাদেশের এই ঐতিহাসিক বিজয়ে আনন্দ ভাগাভাগি করতে মোহাম্মদী গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান মীর মোশাররেফ হোসেন তার সকল প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেছেন।

কলম্বোর পি সারা ওভাল স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ। এ জয়ের ফলে ১-১ সমতায় শেষ হলো দুই ম্যাচের টেস্ট সিরিজ।

সিরিজের দ্বিতীয় টেস্টে ১৯১ রানের সহজ লক্ষ্যটা কঠিন করে ৬ উইকেট হারিয়ে টপকে যায় সফরকারীরা।

সিরিজের দ্বিতীয় ও শততম টেস্টের মাহেন্দ্রক্ষণে মুশফিক বাহিনী নিজেদের আবেগ ও উচ্ছাসকে মিশিয়ে এক দারুন উদ্দীপনায় দুর্দান্ত বোলিং-ফিল্ডিং এবং ব্যাটিংয়ে পেয়েছে স্বপ্নের ঐতিহাসিক জয়।

প্রথিতযশা সিনিয়র সাংবাদিক মীর মোশাররেফ হোসেন দেশের শীর্ষ সংবাদ সংস্থা মোহাম্মদী নিউজ এজেন্সী’র প্রকাশক ও প্রধান সম্পাদক। তিনি দেশের শীর্ষ ও সফল রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে অত্যন্ত সুপরিচিত। বাংলাদেশে শিপিং ব্যবসায় তাঁর অগ্রণী ভূমিকা প্রশংসনীয়। গার্মেন্টস সেক্টরে রয়েছে তাঁর সফল পদচারণা। এছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন সফল স্টেক হোল্ডার হিসেবে পুঁজিবাজার সম্পর্কে সমধিক জ্ঞানী এই তুখোড় পরিশ্রমী মানুষটি একাধারে একজন সফল শিশু সংগঠক, সমাজসেবক, দানবীর, কলামিস্ট এবং ক্রিকেটানুরাগী হিসেবে দেশজোড়া সুখ্যাতি অর্জন করেছেন।

x

Check Also

জুনে সারা দেশে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি সর্বোচ্চ

এমএনএ প্রতিবেদক গত জুন মাসে সারা দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত এবং ৫৬১ ...