Don't Miss
Home / সারাদেশ / দিনাজপুরে নানা-নানী-খালার কবর জিয়ারত করলেন তারেক রহমান

দিনাজপুরে নানা-নানী-খালার কবর জিয়ারত করলেন তারেক রহমান

এমএনএ প্রতিবেদক

দিনাজপুর সফরকালে পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান

সোমবার দিনাজপুরের কাহারোল উপজেলা সফরের অংশ হিসেবে তিনি সাহাপাড়া এলাকায় আত্মীয়স্বজনদের কবর জিয়ারত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সাহাপাড়া কবরস্থানে তিনি তার নানি বেগম তৈয়বা মজুমদার, নানা ইস্কান্দার মজুমদার এবং খালেদা জিয়া-এর খালাতো বোন মীমের কবর জিয়ারত করেন। সেখানে তিনি কিছু সময় নীরবে দাঁড়িয়ে দোয়া ও মোনাজাত করেন এবং পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করেন।

জিয়ারতের সময় স্থানীয় বিএনপির নেতাকর্মী, প্রশাসনের কয়েকজন কর্মকর্তা এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর আগে একই দিনে কাহারোল উপজেলার বলরামপুর ইউনিয়নের সাহাপাড়া এলাকায় একটি খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর তিনি খালের পাড়ে গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন।

পরে পানিসম্পদ মন্ত্রণালয় এবং জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সমাবেশেও তিনি অংশ নেন।

সরকারের ঘোষিত কর্মসূচি অনুযায়ী দেশব্যাপী নদী, খাল, জলাধার ও নালা পুনরুদ্ধার এবং পানি প্রবাহ স্বাভাবিক রাখতে ব্যাপক খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এর অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ার খাল পুনঃখননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খালের খনন ও পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

সরকারের দাবি, এই প্রকল্প বাস্তবায়িত হলে কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি ও কৃষি উৎপাদন বৃদ্ধিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

x

Check Also

লাভজনক হয়েও ১০১ কোটি টাকা পরিশোধে বিএসসির গড়িমসি, বিপাকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম প্রতিনিধি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হওয়া সত্ত্বেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) এখনো ১০১ কোটি টাকার ...