Don't Miss
Home / আজকের সংবাদ / দেড় কোটি রুপির কাপে চা খান নীতা আম্বানি

দেড় কোটি রুপির কাপে চা খান নীতা আম্বানি

এমএনএ ইন্টারন্যাশনাল ডেস্ক : দেড় কোটি রুপির কাপে চা খান নীতা আম্বানি। কিছুটা হতচকিত হওয়ার মতো হওয়ার ব্যাপার। নীতা আম্বানি কোনো দেশের রানি নন। তবে বিত্তবৈভব রাজরানির চেয়ে কম যান না তিনি। আর হবেই বা না কেন ভারতসহ গোটা বিশ্বেরর অন্যতম ধনী শিল্পপতি মুকেশ আম্বানির স্ত্রী তিনি।
অবশ্য স্বামীর পাশাপাশি নীতা নিজের অনেকগুলো ব্যবসা রয়েছে। সেসব ব্যবসায় তিনি আবার অনেককেই পেছনে ফেলে দিয়েছেন। সম্প্রতি ভারতের একটি পত্রিকা তার দৈনন্দিন জীবনযাপনের খুঁটিনাটি নিয়ে খবর প্রকাশ করেছে।
সেখানে প্রকাশিত তথ্য জানলে চোখ কপালে উঠারই কথা। ওই পত্রিকায় বলা হয়, ভারতীয় বাজারে সবচেয়ে দামী চা পাতা থেকে তৈরি হয় চা দিয়ে শুরু হয় নীতার সকাল। আর যে কাপে তিনি চা খান, তার দাম দেড় কোটি রুপি।
আসলে এই কাপ আনা হয়েছে জাপানের ‘নোরিতেক’ সংস্থা থেকে। কয়েকশ’ বছরের পুরনো সংস্থাটি চিনামাটির বাসন তৈরির জন্য বিখ্যাত। তাদের বাসনের দামও আকাশ ছোঁয়া। নীতা চায়ের কাপগুলো সোনার পাতে মোড়া।‌ আর চা পাতা বাবদ তিনি মাসে খরচ করেন তিন লাখ রুপি।
বুলকারি, রাডো, গুচি, কেলভিন ক্লিন, ফসিল— আকাশ ছোঁয়া দামের এসব ব্র্যান্ডের ঘড়ি ছাড়া পরেন না নীতা। ঘড়ির বড় ধরনের সংগ্রহ রয়েছে তার। আর নীতা যেসব হাতব্যাগ ব্যবহার করেন, এর একেকটির দাম ৩০ থেকে ৪০ লাখ রুপি। এমন অসংখ্য হাতব্যাগ রয়েছে তার। ব্যাগের প্রতি নীতার দুর্বলতা সর্বজনবিদিত। তাই সব সময়ই তাকে নতুন নতুন ব্যাগ ব্যবহার করতে দেখা যায়।
পেড্রো, গার্সিয়া, মার্লিনের মতো দামি ব্র্যান্ডের জুতো ব্যবহার করেন আম্বানি পত্মী। যার দাম শুরুই হয় এক লাখ রুপি থেকে। আর একটা জুতা একবারের বেশি দ্বিতীয়বার পরতে দেখা যায় না তাকে।‌ সূত্র: হিন্দুস্তান টাইমস।
x

Check Also

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ, স্পিকার হচ্ছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ...