Don't Miss
Home / সাহিত্যপাড়া / দ্বিতীয় সপ্তাহে চার সিনেমা হলে চলছে ‘শিমু’
উপলক্ষে ১১ মার্চ ‘শিমু’ সিনেমা হলে

দ্বিতীয় সপ্তাহে চার সিনেমা হলে চলছে ‘শিমু’

এমএনএ বিনোদন ডেস্ক : পরিচালক রুবাইয়াত হোসেন পরিচালিত সিনেমা ‘শিমু’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১১ মার্চ ‘শিমু’ সিনেমা হলে মুক্তি দেওয়া হয়েছে। সিনেমাটি দ্বিতীয় সপ্তাহেও ঢাকায় স্টার সিনেপ্লেক্স ও এসকেএস টাওয়ারের পাশাপাশি চট্টগ্রামের সুগন্ধা ও বগুড়ার মধুবন সিনেমা হলে দেখানো হচ্ছে।

শ্রমিক নেত্রী ডালিয়া আক্তারের জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণীত হয়ে নির্মিত চলচ্চিত্র ‘শিমু’ প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে চলা প্রতিটি সংগ্রামী মানুষের গল্প।এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু, নভেরা রহমান, দীপান্বিতা মার্টিন, পারভীন পারু, মায়াবি মায়া, মোস্তফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা প্রমুখ।

কানাডার টরন্টো চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ারের পর ছবিটি প্রদর্শিত হয় ৬৩তম বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে। এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাদৃত ও পুরস্কৃত হয়েছে ছবিটি।বাংলাদেশের খনা টকিজ ও ফ্রান্সের লা ফিল্মস দ্য এপ্রেস- মিডির ব্যানারে নির্মিত শিমু ছবিটির প্রযোজক ফ্রঁসোয়া দক্তেমা ও আশিক মোস্তফা এবং সহ-প্রযোজক পিটার হিলডাল, পেদ্রো বোর্হেস, আদনান ইমতিয়াজ আহমেদও রুবাইয়াত হোসেন।

x

Check Also

আরও ১০ জেলায় রেল সেবা সম্প্রসারণের উদ্যোগ: রেলমন্ত্রী

এমএনএ প্রতিবেদক দেশের আরও ১০টি জেলা রেল যোগাযোগের আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য ...