এমএনএ শিক্ষা ও ভর্তি ডেস্ক : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা নেয়া হবে।
সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে তিনি এ কথা জানান।
কয় বিষয়ে পরীক্ষা নেয়া হবে জানতে চাইলে তিনি বলেন, এটি সময় বলে দেবে। এ সময় প্রাথমিকের বার্ষিক পরীক্ষাগুলোও হবে বলে জানান প্রতিমন্ত্রী।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক
