Don't Miss
Home / আজকের সংবাদ / নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ।

এমএনএ সংবাদ ডেস্ক : নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ত্রিপদী এলাকায় কঙ্কা নামে একটি ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোনারগাঁও, মেঘনা ও গজারিয়া থেকে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

 বেলা পৌনে ১১টার দিকে কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত সোনারগাঁও ফায়ার সার্ভিস থেকে ৫টি মেঘনা ও গজারিয়া থেকে আরও ৫টি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ করছে। ধারণা করা হচ্ছে– বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সোনারগাঁওয়ের মেঘনা থেকে মদনপুর পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

x

Check Also

ঢাকা দক্ষিণে মেয়র পদে জামায়াতের প্রার্থী ডাকসু ভিপি সাদিক কায়েম, শিবিরের অস্বীকার!

এমএনএ প্রতিবেদক ঢাকা মহানগর দক্ষিণে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সম্ভাব্য ...