Don't Miss
Home / জাতীয় / নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজের জন্য ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজের জন্য ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা

এমএনএ খেলাধূলা ডেস্ক :  আসন্ন নিউজিল্যান্ড সফরে ওয়ানডে ও টি-টোয়েন্ট সিরিজের জন্য ২০ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। সবশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান ও স্পিনার তাইজুল ইসলাম। দলে রয়েছে একটি চমক। প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ।
সন্তানসম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরের সময় পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন সাকিব। আর সীমিত ওভারের দলের স্কোয়াডে রাখা হয় না টেস্ট স্পেশালিস্ট বোলার তাইজুলকে।
২০ সদস্যের স্কোয়াডে নতুন যুক্ত হয়েছেন পেসার আল আমিন হোসেন, অফস্পিনিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত এবং টপ অর্ডার ব্যাটসম্যান নাঈম শেখ। প্রথমবারের মতো দলে এসেছেন নাসুম আহমেদ।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মতো নিউজিল্যান্ড সফরেও ওয়ানডে স্কোয়াডে নেই সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে তামিম বাহিনী। সেখানে বিশ্বকাপ সুপার লিগের অধীনে তিনটি ওয়ানডে এবং সমান সংখ্যক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ডে কোয়ারেন্টিন শেষে এক সপ্তাহের অনুশীলন ক্যাম্প করবে বাংলাদেশ। এরপর আগামী ২০ মার্চ শুরু হবে মাঠের লড়াই। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে সেদিন। ২৩ ও ২৬ মার্চ সিরিজের শেষ দুই ম্যাচ খেলবে দুই দল। টি-টোয়েন্টি সিরিজের তিনটি ম্যাচ হবে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা: তামিম ইকবাল (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ নাঈম, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মেহেদী হাসান, নাসুম আহমেদ।

x

Check Also

এসআই পদে সরাসরি নিয়োগে পিআরবি’র সংশোধনী খসড়া মন্ত্রণালয়ে পাঠিয়েছে পুলিশ

বিশেষ প্রতিবেদন তদবির ও প্রশাসনিক জটিলতা কমিয়ে স্বচ্ছ ও দ্রুত নিয়োগ নিশ্চিত করতে ৮৩ বছর ...