Don't Miss
Home / আজকের সংবাদ / চব্বিশ ঘন্টায় করোনার শনাক্ত বাড়লো। কমলো মৃত্যু

চব্বিশ ঘন্টায় করোনার শনাক্ত বাড়লো। কমলো মৃত্যু

এমএনএ  সংবাদ ডেস্ক :  দেশে কোভিড-১৯ প্রাদুর্ভাবের ৩৪৯তম গত ২৪ ঘণ্টায় নতুন ৮ জনের মৃত্যুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট হাজার ৩৩৭ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫৩৬ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. নাসিমা সুলতানার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় (অ্যান্টিজেন টেস্টসহ) ১৪ হাজার ২৩২টি নমুনা পরীক্ষায় ৪০৬ জন এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এই সময়ে পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ৮৫ শতাংশ।

তবে শুরু থেকে মোট পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ।

সরকারী ব্যবস্থাপনায় এখন পর্যন্ত ৩০ লাখ ৩৬ হাজার ৪৭৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে, বেসরকারী ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৮ লাখ ৮৬ হাজার ১২টি নমুনা। অর্থাৎ, মোট পরীক্ষা ৩৯ লাখ ২২ হাজার ৪৮৯টি নমুনা।

এর মধ্যে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪২ হাজার ৬৭৪ জন। তাদের মধ্যে ২৪ ঘণ্টায় ৫৩৬ জনসহ মোট ৪ লাখ ৯০ হাজার ৪৬৮ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৩৮ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় যে ৮ জন মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে ৬ জন পুরুষ ও ২ জন নারী। তাদের সবারই হাসপাতালে মৃত্যু হয়েছে। তারাসহ মৃতের মোট সংখ্যা আট হাজার ৩৩৭। মোট শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৫৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, এখন পর্যন্ত ৬ হাজার ৩১১ জন পুরুষ মারা গেছেন যা মোট মৃত্যুর ৭৫ দশমিক ৭০ শতাংশ এবং ২ হাজার ২৬ জন নারী মৃত্যুবরণ করেছেন যা মোট মৃত্যুর ২৪ দশমিক ৩০ শতাংশ।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ৮ জনের মধ্যে বিশোর্ধ্ব ১ জন, চল্লিশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ২ জন এবং ষাটোর্ধ্ব ৪ জন রয়েছেন। আর বিভাগওয়ারী হিসাবে ঢাকা বিভাগে ৪ জন, চট্টগ্রামে ৩ জন ও বরিশাল বিভাগে ১ জন।

চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে এখন পর্যন্ত ১১ কোটি আট লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মারা গেছেন ২৪ লাখ ৫৩ হাজারের বেশি মানুষ। তবে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৮ কোটি ৫৮ লাখের বেশি।

x

Check Also

আমদানির কারণে আমনের দরপতনে বোরো নিয়েও শঙ্কা, ন্যায্যমূল্য না পাওয়ার আশঙ্কায় কৃষক

বিশেষ প্রতিনিধি বিদেশ থেকে চাল আমদানির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে মৌসুম শেষে আমন ধানের দামে ...