এমএনএ রাজনীতি ডেস্ক : নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। একইসঙ্গে নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার (০৬ অক্টোবর) নিজের সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।
নিরপেক্ষ সরকার নয়, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপিসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়ে কাদের বলেন, নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনই সর্বেসর্বা। সরকার তখন শুধু রুটিন দায়িত্ব পালন করে থাকে। আর নির্বাচন কমিশনকে একটি স্বাধীন কর্তৃত্বপূর্ণ, অবাধ নিরপেক্ষ নির্বাচনে সহযোগিতা করে থাকে।
মোহাম্মদী নিউজ এজেন্সী নিউজ – ফিচার – ফটো নেটওয়ার্ক

